Friday, May 13th, 2022
ভান্ডারিয়ায় তিন ব্যবসায়ীকে জরিমানা
পিরোজপুরের ভান্ডারিয়া বাজারে বেশি দামে সয়াবিন তেল বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার দুপুর পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় ভান্ডারিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন। এ সময় ‘হক ব্রাদার্স’ নামের একটি দোকানে খোলা সয়াবিন তেলের নির্ধারিত মূল্য ১৫৫ টাকার পরিবর্তে ১৯০ টাকায় বিক্রি করায় দোকান মালিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। সরকার নির্ধারিত বোতলজাত সয়াবিন তেলের মূল্য ১৬৮ টাকা লিটার বিক্রির পরিবর্তে চৌধুরী এন্টারপ্রাইজ ১৮০ টাকা বিক্রি করায় ২ হাজার এবং দুর্জয় এন্টারপ্রাইজ ২ লিটারের বিস্তারিত পড়ুন
তিন ছেলের বিরুদ্ধে মায়ের জমি আত্মসাতের অভিযোগ
পিরোজপুরের পৌরসভার মরিচাল এলাকায় এক বৃদ্ধ মায়ের জমি প্রতারণা করে লিখে নেয়ার অভিযোগ পাওয়া গেছে আপন তিন ছেলের বিরুদ্ধে। এ বিষয়ে বৃদ্ধ মা সামসুন্নাহার বেগম (৮৫) তার তিন ছেলে হাবিবুর রহমান, দেলোয়ার হোসেন ও মজিবুর রহমানের কাছে জানতে চাইলে তিন ছেলে তাকে (মাকে) মারধর করে ঘর দিয়ে বের করে দেয়েছে বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনার মা সামসুন্নাহার বেগম বাদী হয়ে তিন ছেলের বিরুদ্ধে পিরোজপুর আদালতে মামলা দায়ের করেছেন। মা সামসুন্নাহার বেগম অভিযোগ করে জানান, তার স্বামী আকবর আলী শেখ মারা যাওয়ার আগে পিরোজপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের মরিচাল এলাকায় ৪ ছেলেরবিস্তারিত পড়ুন
প্রধান শিক্ষকের অষ্টম শ্রেণির শিক্ষার্থী অসুস্থ
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় পঞ্চগ্রাম সম্মিলনি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সাইদুর রহমানের এলোপাথারি বেত্রাঘাতে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে বিদ্যালয়ের জয় মজুমদার (১৪) নামে ৮ম শ্রেণির এক ছাত্র। বিদ্যালয়ে জাতীয় সংগীত করার সময় অমনোযোগীর অভিযোগে ওই ছাত্রকে নির্মমভাবে বেত্রাঘাত করা হয়েছে বলে অভিযোগ প্রধান শিক্ষক সাইদুর রমানের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে স্কুল শুরুর এ ঘটনা ঘটে। শিক্ষকের বেত্রাঘাতে ছাত্রটি মাটিতে লুটিয়ে পড়লে বিদ্যালয়ের সহপাঠিরা ওই ছাত্রকে কোলে করে বাড়ীতে পৌঁছে দেয়। ওই দিন বিকেলে ছাত্রটি ব্যথায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। জয় মজুমদার উপজেলার সারেংকাঠি ইউনিয়নের বিষ্ণুকাঠি গ্রামের নিতাইবিস্তারিত পড়ুন
নাজিরপুরে জব্দকৃত তেল ১৬০ টাকা লিটারে খোলা বাজারে বিক্রয়
পিরোজপুরের নাজিরপুরে জব্দকৃত ১০ হাজার ১০৪ লিটার সয়াবিন তেল ১৬০ টাকা লিটার দরে ভোক্তাদের মাঝে বিক্রয় করা হয়েছে। শুক্রবার উপজেলা প্রশাসনের উদ্যোগে জব্দকৃত তেল খোলাবাজারে বিক্রি করা হয়। এর আগে বৃহস্পতিবার বিকেলে নাজিরপুর উপজেলার শ্রিরামকাঠী বন্দরে উপজেলা প্রশাসন ও গোয়েন্দা সংস্থা এনএসআই অভিযান চালিয়ে মজুদ করা ১০ হাজার ১০৪ লিটার সয়াবিন তেল জব্দ করে। এ সময় নিত্যপ্রয়োজনীয় খাদ্র দ্রব্য, অবৈধভাবে ভোজ্যতেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রয় ও বিভিন্ন দোকানে পণ্যের মুল্য তালিকা না থাকায় বন্দরের ৪ মুদি দোকানীকে ৩৪ হাজার টাকা জরিমানাও করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেটবিস্তারিত পড়ুন
সপ্তদ্বীপার সাহিত্য আসর
পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় পাইকগাছার নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য আসরে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। সাহিত্য আসরে কবিতা, ছড়া, প্রবন্ধ ও গল্প পাঠে অংশ গ্রহন করেন, কবি মাধুরী রানী সাধু, পঞ্চানন সরকার, অসিম রায়, মোড়ল কওছার আলী, সুশান্ত বিশ্বস, রোজি সিদ্দিকী, সামছুন নাহার, হাসনা খাতুন সুমাইয়া, লিয়াকত আলী, অভিজিত রায় প্রমুখ।
