প্রধান সূচি

নাজিরপুরে জব্দকৃত তেল ১৬০ টাকা লিটারে খোলা বাজারে বিক্রয়

পিরোজপুরের নাজিরপুরে জব্দকৃত ১০ হাজার ১০৪ লিটার সয়াবিন তেল ১৬০ টাকা লিটার দরে ভোক্তাদের মাঝে বিক্রয় করা হয়েছে। শুক্রবার উপজেলা প্রশাসনের উদ্যোগে জব্দকৃত তেল খোলাবাজারে বিক্রি করা হয়।  এর আগে বৃহস্পতিবার বিকেলে নাজিরপুর উপজেলার শ্রিরামকাঠী বন্দরে উপজেলা প্রশাসন ও গোয়েন্দা সংস্থা এনএসআই অভিযান চালিয়ে মজুদ করা ১০ হাজার ১০৪ লিটার সয়াবিন তেল জব্দ করে।

এ সময় নিত্যপ্রয়োজনীয় খাদ্র দ্রব্য, অবৈধভাবে ভোজ্যতেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রয় ও বিভিন্ন দোকানে পণ্যের মুল্য তালিকা না থাকায় বন্দরের ৪ মুদি দোকানীকে ৩৪ হাজার টাকা জরিমানাও করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আল মামুন। তিনি বলেন, সয়াবিন তেলের দাম বৃদ্ধির পর বাজারে অস্থিরতারন সুযোগে বন্দরের এক শ্রেণির অসাধু ব্যবসায়ী তেল মজুদ ও বেশী দামে বিক্রয় করছে খবর পেয়ে অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। তেলের মুল্য স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, শুক্রবার খোলাবাজারে লিটার প্রতি ১৬০ টাকা করে সয়ারিন তেল পেয়ে সাধারণ লোজনজন খুশি। তারা লাইনে দাঁড়িয়ে তেল কিনে নেন।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial