শোক সংবাদ
মোংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এইচ এম দুলালের পিতার ইন্তেকাল
মোংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাকের মোংলা সংবাদদাতা এবং দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার খুলনা ব্যুারো প্রধান এইচ এম দুলালের পিতা হাজী নূরু মোহাম্মদ বৃহস্পতিবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে বেশ কিছুদিন ধরে নিজ গ্রাম পিরোজপুরের মাঠবাড়িয়া উপজেলার ঝাউতলায় অসুস্থ ছিলেন।
বৃহস্পতিবার তার স্বাস্থ্যের অবস্থার অবনতি ঘটলে খুলনার হাসপাতালে নেয়ার সময় পথে মারা যান তিনি।
মৃত্যু কালে তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বৃহস্পতিবার রাতে জানাজা শেষে গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
Please follow and like us:
« নাজিরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান : ভোজ্যতেল জব্দ, জরিমানা আদায় (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) সপ্তদ্বীপার সাহিত্য আসর »
