প্রধান সূচি

নাজিরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান : ভোজ্যতেল জব্দ, জরিমানা আদায়

পিরোজপুরের নাজিরপুরে বৃহস্পতিবার বিকেলে ৫টায় বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এনএসআই ও উপজেলা প্রশাসন যৌথভাবে শ্রীরামকাঠী বাজারে অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে।
অভিযানে অবৈধভাবে ভোজ্যতেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রয় ও বিভিন্ন দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকায় ৪ মুদি দোকানিকে ৩৪ হাজার টাকা জরিমানা ও ১০ হাজার ১০৪ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। দোকানিরা হল- অমল শীল, সুশিল কুমার মন্ডল, মো. মতিয়ার রহমান, বিজয় কৃষ্ণ মন্ডল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল মামুন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আল মামুন বলেন, সয়াবিন তেলের দাম বৃদ্ধির পর বাজারে অস্থিরতা বিরাজ করছে। এই সুযোগে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী তেল মজুদ ও বেশী দামে বিক্রয় করছে। এ কারণে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় এবং ৪ দোকানিকে জরিমানা ও তেল জব্দ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial