Thursday, May 12th, 2022
শোক সংবাদ
মোংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এইচ এম দুলালের পিতার ইন্তেকাল
মোংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাকের মোংলা সংবাদদাতা এবং দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার খুলনা ব্যুারো প্রধান এইচ এম দুলালের পিতা হাজী নূরু মোহাম্মদ বৃহস্পতিবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে বেশ কিছুদিন ধরে নিজ গ্রাম পিরোজপুরের মাঠবাড়িয়া উপজেলার ঝাউতলায় অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার তার স্বাস্থ্যের অবস্থার অবনতি ঘটলে খুলনার হাসপাতালে নেয়ার সময় পথে মারা যান তিনি। মৃত্যু কালে তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বৃহস্পতিবার রাতে জানাজা শেষে গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
নাজিরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান : ভোজ্যতেল জব্দ, জরিমানা আদায়
পিরোজপুরের নাজিরপুরে বৃহস্পতিবার বিকেলে ৫টায় বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এনএসআই ও উপজেলা প্রশাসন যৌথভাবে শ্রীরামকাঠী বাজারে অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে। অভিযানে অবৈধভাবে ভোজ্যতেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রয় ও বিভিন্ন দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকায় ৪ মুদি দোকানিকে ৩৪ হাজার টাকা জরিমানা ও ১০ হাজার ১০৪ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। দোকানিরা হল- অমল শীল, সুশিল কুমার মন্ডল, মো. মতিয়ার রহমান, বিজয় কৃষ্ণ মন্ডল। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল মামুন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আল মামুন বলেন, সয়াবিন তেলেরবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় কৃষকের কলা বাগান বিনষ্ট ॥ থানায় অভিযোগ
পিরোজপুরের মঠবাড়িয়া পারিবারিক বিরোধের জেরে ইদ্রিস আলী হাওলাদার নামে এক কৃষকের কলা বাগান ও মৌসুমী সবব্জি ক্ষেত নষ্ট করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় ইদ্রিস আলী হাওলাদারের স্ত্রী শাহিনুর বেগম (৫৫) বাদি হয়ে বৃহস্পতিবার দুপুরে মজিবর হাওলাদারকে প্রধান বিবাদি করে ৪ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ইদ্রিস আলী হাওলাদার উপজেলার পশ্চিম মিরুখালী গ্রামের মতলেব হাওলাদারের ছেলে। শাহিনুর বেগম জানান, তার প্রবাসি ছেলের স্ত্রী, ভাষুরের ছেলে ইব্রাহীমের সাথে দু’বছর আগে পরকিয়ায় জড়িয়ে পারার ঘটনায় দু’ভাইয়ের মধ্যে সংঘাত শুরু হয়। উভয় পক্ষের ৮টি মামলা চলমান রয়েছে। আমরা ভাষুর ইউসুব হাওলাদার ও তারবিস্তারিত পড়ুন
স্ত্রীর অধিকারের দাবীতে শ্বশুর বাড়ীতে গিয়ে শাশুড়ি ও ননদের নির্যাতনে গৃহবধূ হাসপাতালে
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় দৈয়ারি ইউনিয়নে স্ত্রীর অধিকারের দাবী নিয়ে শ্বশুরবাড়ী উঠায় শাশুড়ি ও ননদের নির্যাতনের শিকার হয়ে মিতু আক্তার (২০) নামে এক গৃহবধূ হাসপাতালের বেডে কাতরাচ্ছে। বুধবার সন্ধ্যার পরে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চিড়াবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনকারি ওই শাশুড়ির নাম রিনাকা বেগম এবং ননদের নাম অন্যন্যা। মিতু আক্তার একই গ্রামের মো. জাহাঙ্গিরের মেয়ে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গৃহবধূ মিতুর স্বামী মো. লিমন (২৬) ওই গ্রামের প্রবাসী মো. মজিবুর রহমানের ছেলে। ভুক্তভোগী মিতু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বলেন, কলেজে পড়াশুনার সময় চিড়াবুনিয়া গ্রামেরবিস্তারিত পড়ুন
কাউখালীতে আন্তর্জাতিক নার্স দিবস পালিত
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নেই : বিশ্ব স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ান ও নার্সদের অধিকার সংরক্ষণ করুন’ এই প্রতিপাদ্য সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে ২০২তম আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র ষ্টাফ নার্স ও মিডওয়াইফ নার্সদের আয়োজনে র্যালী, আলোচনা সভা ও কেক কাটা হয়। হাসপাতাল চত্বর থেকে একটি র্যালী শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুব্রত কর্মকারের সভাপতিত্বেবিস্তারিত পড়ুন
