কাউখালীতে আন্তর্জাতিক নার্স দিবস পালিত
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নেই : বিশ্ব স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ান ও নার্সদের অধিকার সংরক্ষণ করুন’ এই প্রতিপাদ্য সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে ২০২তম আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র ষ্টাফ নার্স ও মিডওয়াইফ নার্সদের আয়োজনে র্যালী, আলোচনা সভা ও কেক কাটা হয়। হাসপাতাল চত্বর থেকে একটি র্যালী শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুব্রত কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডা. আরিফা সিদ্দিকা, ডা. সাগরিকা রায়, সিনিয়র ষ্টাফ নার্স কানন বালা রায়, বাসন্তি রানী সাধক, সিনিয়র ষ্টাফ নার্স শ্যামলী গাইন, তন্বী মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে হাসপাতালের সিনিয়র-জুনিয়র নার্সসহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
