প্রধান সূচি

সাংবাদিক কাওসার তালুকদারের মায়ের ইন্তেকাল ॥ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শোক

দৈনিক যুগান্তর পত্রিকার স্বরূপকাঠি প্রতিনিধি এ কে এম কাওসার উদ্দীন তালুকদারের মা মোসা. সুফিয়া খাতুন (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন।

শুক্রবার (৬ মে) রাত সাড়ে ৮ টায় ঢাকার একটি মেডিকেল কলেজ হাসপালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি মৃত্যুকালে ২ ছেলে, ২ মেয়ে রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সুফিয়া খাতুন বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত ৪ মে তিনি অসুস্থ হয়ে পড়লে ঢাকার একটি মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে আইসিইউতে রাখা হয়। পরে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তাদের গ্রামের বাড়ী উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠি গ্রামে।

শনিবার তার জানাযা নামাজ শেষে খুলনায় তার ছোট ছেলের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

সাংবাদিক কাওসারের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া আরও শোক প্রকাশ করেছেন পিরোজপুর কন্ঠ পত্রিকার সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চুসহ স্বরূপকাঠি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial