প্রধান সূচি

খালেদা জিয়া ও তারেক জিয়ার ছবি সম্বলিত ব্যানার ছিড়ে ফেললেন বিএনপি নেতা

বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার ছবি সম্বলিত ব্যানার টেনে ছিড়ে ফেলেছেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল।
বুধবার বিকেলে পিরোজপুরের মঠবাড়িয়া ধানীসাফা ডিগ্রী কলেজ সংলগ্ন নাসির খানের বাড়িতে এক দোয়া ও ইফতার মাহফিলে এ ঘটনা ঘটে। উপজেলার ধানীসাফা ইউনিয়ন ছাত্রদল বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।
ব্যানারে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদকের নাম না থাকায় তিনি নিজেই তা ছিড়ে ফেলেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
উপজেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ মো. নজরুল ইসলাম জানান, দোয়া অনুষ্ঠানের ব্যানারে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল এর নাম না থাকায় উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ হট্টেগোর শুরু করে। পরে শহীদ জিয়া, বেগম জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার রুহুল আমিন দুলাল টেনে ছিড়ে ফেলে। পরে তিনি এবং পৌর বিএনপির সাবেক সভাপতি কেএম হুমায়ূন কবির, ছাত্রদলের সাবেক সভাপতি জসীম ফরাজিসহ রুহুল আমিন দুলাল এর অনুসারিরা দোয়া অনুষ্ঠান বয়কট করে। এতে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন দুলাল বলেন, ব্যানার ছিড়ে ফেলা হয় নি। তবে ব্যানারে আমার নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করে ব্যানার সরিয়ে ফেলা হয়।
পিরোজপুর জেলা বিএনপির‘র আহবায়ক আলমগীর হোসেন বলেন, বিষয়টি আমি মৌখিকভাবে আজ বৃহস্পতিবার শুনেছি। ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial