প্রধান সূচি

জেলা পরিষদের প্রশাসক হিসেবে বিদায়ী চেয়ারম্যানদের নিয়োগ প্রদান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি জেলা পরিষদ চেয়ারম্যান ফোরামের কৃতজ্ঞতা প্রকাশ

দেশের ৬১ জেলা পরিষদে সদ্য বিদায়ী সাবেক চেয়ারম্যানদের জেলা পরিষদের প্রশাসক হিসেবে দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান ফোরাম।

বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান ফোরাম এর সদস্য সচিব ও পিরোজপুর জেলা পরিষদের সদ্য নিয়োগ পাওয়া প্রশাসক মো. মহিউদ্দিন মহারাজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ৬১ জেলা পরিষদে সদ্য বিদায়ী সাবেক চেয়ারম্যানগনকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো. তাজুল ইসলাম এর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছে বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান ফোরাম।

দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও সময়োপযোগী এ সিদ্ধান্তকে বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান ফোরাম স্বাগত জানায়। জেলা পরিষদের সদ্য বিদায়ী সাবেক চেয়ারম্যানগনকে জেলা পরিষদ প্রশাসক হিসেবে নিয়োগ প্রদানের মাধ্যমে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংরা বিনির্মানে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান ফোরাম বিশ্বাস করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial