নাজিরপুরে গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর হস্তান্তর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের জন্য আবাসন নিশ্চিত করার সরকারের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ঈদুল ফিতরের আগে মঙ্গলবার ১১টায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশে একযোগে তৃতীয় পর্যায়ের জমির দলিল ও নির্মাণকৃত ঘরের চাবি প্রদান কর্মসূচি উদ্বোধন করেছেন।
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় তৃতীয় পর্যায়ে ৩০জন উপকারভোগীদের মাঝে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় ঘরের চাবি হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মো. সাইদুর রহমার, নাজিরপুর উপজেলা চেয়ারম্যান মাষ্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ্ সাদীদ, সহকারি কমিশনার (ভূমি) আল-মামুন, নাজিরপুর টেকনিক্যাল কলেজ অধ্যক্ষ ইকবাল হোসেন মামুন, মাটিভাঙ্গা কলেজ অধ্যক্ষ আব্দুস ছালাম, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন মিয়া, ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মশিউর রহমান, নাজিরপুর থানার ওসি হুমায়ুন কবির প্রমুখ।
উপকারভোগীরা ঘরের চাবি ও দলিল পেয়ে আনন্দ অশ্রুসিক্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তার দীর্ঘায়ু কামনা করেন।
