প্রধান সূচি

Thursday, April 14th, 2022

 

নাজিরপুরে গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর হস্তান্তর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের জন্য আবাসন নিশ্চিত করার সরকারের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ঈদুল ফিতরের আগে মঙ্গলবার ১১টায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশে একযোগে তৃতীয় পর্যায়ের জমির দলিল ও নির্মাণকৃত ঘরের চাবি প্রদান কর্মসূচি উদ্বোধন করেছেন। পিরোজপুরের নাজিরপুর উপজেলায় তৃতীয় পর্যায়ে ৩০জন উপকারভোগীদের মাঝে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় ঘরের চাবি হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি, পিরোজপুরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে বাংলা নববর্ষ উদযাপন

সকালের সূর্য প্রথম আলোর সঙ্গে শুরু হয়েছে বাংলা নতুন বছর-১৪২৯। করোনা মহামারির কারণে দীর্ঘ ২ বছর পর বাঙালি জাতি আবারও পূর্ণোদ্যমে উদযাপন করছে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন এবং বাঙালীদের জন্য সবচেয়ে ধর্ম নিরপেক্ষ উৎসব। খুব ভোরে এই আনন্দ উদযাপনে রং-বেরংয়ের পোশাক পরে বের হয়েছেন সর্বস্তরের মানুষ। পুরুষরা বাহারী পাজামা-পাঞ্জাবি, নারীরা শাড়ী আর উজ্জ্বল পোশাকে শিশুরা যোগ দিয়েছেন মঙ্গল শোভাযাত্রায়। সবার কন্ঠে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের চেনা গান ‘এসো হে বৈশাখ’ এসো এসো। গান গেয়ে মঙ্গল শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে বাঙালির ঐতিহ্য বৈশাখী মেলার উদ্বোধনের মাধ্যমে বাঙালি বরণবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial