কলাখালী ইউনিয়ন কল্যাণ ফোরামের উদ্যোগে দু:স্থদের মাঝে ঈদ গোল্ডেন প্যাকেজ বিতরণ
কলাখালী ইউনিয়ন কল্যাণ ফোরামের উদ্যোগে অসহায় ও দু:স্থদের মাঝে ঈদ গোল্ডেন প্যাকেজ বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ঘুরে ঘুরে ৬১০টি অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে এই ঈদ গোল্ডেন প্যাকেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কলাখালী ইউনিয়ন কল্যাণ ফোরামের উপদেষ্টা ও কলাখালী ইউপি চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিস্টার, সংগঠনের সহ-সভাপতি লিটন খান ও সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান।
ঈদ গোল্ডেন প্যাকেজের আওতায় প্রতিটি দু:স্থ ও অসহায় পরিবারকে চাল, ডাল, তেল, চিনি, খেজুর, চিড়া, সেমাই, দুধসহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
কলাখালী ইউনিয়ন কল্যাণ ফোরামের উপদেষ্টা হেদায়েতুল ইসলাম মিস্টার বলেন, কলাখালী ইউনিয়ন কল্যাণ ফোরামের সভাপতি মাহফুজুল হক জগলুল এর নেতৃত্বে আমরা এই সংগঠনের মধ্য দিয়ে ইউনিয়নের সকল দু:স্থ ও অসহায় মানুষের পাশে থাকবো।
সহ-সভাপতি লিটন খান বলেন, মাহফুজুল হক জগলুল এর নেতৃত্বে আমরা আমাদের এই সংগঠনকে আরো বড় করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের এই সংগঠন শুধু কলাখালী ইউনিয়নেই সীমাবদ্ধ থাকবে না পরবর্তীতে আমরা উপজেলায়ও কাজ করবো
