প্রধান সূচি

পিরোজপুরে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পিরোজপুরে বাংলাদেশ কৃষক লীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা কৃষক লীগের উদ্দ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি সদর উপজেলার সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বঙ্গবন্ধু চত্তরে গিয়ে শেষ হয়। পরে এখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান চাঁন মিয়া মাঝির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান ফুলু, জেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউল হাসান জিয়া, জেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গোপাল বসু, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক সিকদার চাঁন, আওয়ামী স্বেচ্ছসেবক লীগ জেলা শাখার সাবেক আহবায়ক শফিউল হক মিঠু, দিলীপ কুমার মাঝি, উপজেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন শিকদার, প্রচার ও তথ্য বিষয়ক সম্পাদক এস. এম. মর্শিদ, পৌর কৃষক লীগের আহবায়ক আজাদ রহমান বাবুল, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক অভিরুজ্জামান অভিক, পৌর ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আহাদুজ্জামান অমি, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম ফেরদাউস।
এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা উত্তোলন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial