Tuesday, April 19th, 2022
নাজিরপুরে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
পিরোজপুরের নাজিরপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মো. রুহুল আমীন মোল্লা (২২) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. জাকারিয়ার নেতৃত্বে উপ-সহকারি পুলিশ পরিদর্শক মামুন ও তাদের সঙ্গীয় ফোর্স উপজেলার সদর ইউনিয়নের রুহিতলাবুনিয়া গ্রামের আইয়ুব আলী কাজীর ঘরের পিছনে মাদক ক্রয়-বিক্রয়কালে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুহুল আমীন মোল্লাকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা অন্যান্য মাদক কারবারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালিয়ে যায়। আটক রুহুল আমীন মোল্লা ওই ইউনিয়নের রুহিতলাবুনিয়া গ্রামেরবিস্তারিত পড়ুন
নাজিরপুরে শ্রমিক লীগের নামে চাঁদা আদায়ের অভিযোগ
পিরোজপুরের নাজিরপুরে শ্রমিক লীগের নামে অটো চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে মঙ্গলবার দুপুরে স্থানীয় অটো চালকরা তাদের গাড়ি চালানো বন্ধ রেখে থানায় যান। স্থানীয় অটো চালকরা অভিযোগ করে জানান, প্রতিদিন তাদের কাছ থেকে প্রতিটি গাড়ি বাবদ ২০ থেকে ২৫ টাকা করে চাঁদা আদায় করা হয়। আর ওই চাঁদা না দিলে তাদের গাড়ির চাবি আটকে রাখা হয়। উপজেলার ২টি স্থান থেকে ওই চাঁদা আদায় করা হয়। উপজেলা ইজিবাইক মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. লতিফ বয়াতী অভিযোগ করে জানান, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মো. হোসেন খানের নেতৃত্বেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পিরোজপুরে বাংলাদেশ কৃষক লীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা কৃষক লীগের উদ্দ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি সদর উপজেলার সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বঙ্গবন্ধু চত্তরে গিয়ে শেষ হয়। পরে এখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা কৃষক লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান চাঁন মিয়া মাঝির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান ফুলু, জেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউল হাসান জিয়া, জেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গোপাল বসু, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক সিকদার চাঁন,বিস্তারিত পড়ুন
পৈত্রিক জমিতে ঘর তুলতে বাঁধা দেওয়ার অভিযোগ
পিরোজপুরের কাউখালীতে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তির পৈত্রিক জমিতে ঘর তুলতে বাঁধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে তার প্রতিবেশীদের বিরুদ্ধে। শহিদুল উপজেলার শিয়ালকাঠি গ্রামের বুরজুক আলী হাওলাদারের ছেলে। মঙ্গলবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে শহিদুল অভিযোগ করেন, তার পৈত্রিক জমিতে একটি নতুন ভবন তুলতে গেলে জমির মালিকানা দাবি করে তার প্রতিবেশী শাহনাজ পারভীন, শেফালী বেগম, হুমায়ুন কবির, রিনা বেগম, সীমা বেগম এবং কবির খান বাঁধা দেয়। এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশের উপস্থিতিতে সালিশ বৈঠকে শহিদুলকে ঘর তোলার অনুমতি দেওয়া হয়। এরপর সে ঘর তোলার কাজ অব্যহত রাখলে অভিযুক্তরা উপজেলাবিস্তারিত পড়ুন
