প্রধান সূচি

রমজান উপলক্ষে মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাসব্যাপী ইফতার বিতরণ শুরু

পবিত্র মাহে রমজান উপলক্ষে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় অসহায়, দু:স্থ, পথচারী, এতিম ও ভাসমান দরিদ্র রোজাদার মানুষদের মাঝে ইফতার বিতারণ করা হয়েছে।
মাসব্যাপী এ কার্যক্রমের আজ রবিবার সন্ধ্যায় ফাউন্ডেশনের কর্মীরা ভান্ডারিয়া পৌর শহরে মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে এসব ইফতার বিতারণ করে।
ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ২০১৫ সাল থেকে ‘মানবতার কল্যাণে, শ্লোগানকে সামনে রেখে বিভিন্ন ধরণের সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। তার ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় এবারও রমজানে মাসব্যাপী রোজাদার মানুষদের মাঝে ইফতার বিতরণ করার প্রস্তুতি নিয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম ও নির্বাহী পরিচালক এহসাম হাওলাদারের নির্দেশনা মোতাবেক বিভিন্ন সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে রমজান উপলক্ষে মাসব্যাপী রোজাদার মানুষদের মাঝে ইফতার বিতরণসহ করোনাকালীন সময়ে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেছে ফাউন্ডেশনটি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial