প্রধান সূচি

পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল পাশ

পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল পাশ হয়েছে। আজ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিলটি পাশের জন্য সংসদে উত্থাপিত হলে তা চুড়ান্ত আইন আকারে পাশ হয়। আর এর মধ্য দিয়ে পূরণ হলো পিরোজপুরবাসীর একটি দীর্ঘদিনের স্বপ্ন।
পিরোজপুরে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবী ছিল দীর্ঘদিনের। এ দাবীর প্রেক্ষিতে পিরোজপুরে বিভিন্ন সময়ে মানববন্ধন, সভা, সেমিনারও অনুষ্ঠিত হয়েছে।
বর্তমান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম পিরোজপুর-১ আসনের এমপি নির্বাচিত হওয়ার পর তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কাছে সরাসরি লিখিত আবেন করেন পিরোজপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ শেখ মুজিবুর রহমান এর নামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপনের। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী অনুমোদন দেন পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামের এ প্রতিষ্ঠানটির।
জানা গেছে, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এবং বর্তমান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ২০১৯ সালের জুলাই মাসে পিরোজপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেন। ওই বছরই ১০ অক্টোবর প্রধানমন্ত্রী অনুমোদন দিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। ২০২১ সালের ২ আগস্ট আইন মন্ত্রণালয়ের ভোটিং শেষে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির স্বাক্ষর করে সংসদে উত্থাপনের অনুমোদন দেয়া হয়।
মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল-২০২২ পাশের জন্য সংসদে উত্থাপিত হলে চুড়ান্ত আইন আকারে তা বিপুল ভোটে পাশ হয়। শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বিলটি সংসদে উপস্থাপন করেন।
এদিকে, পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল পাশ হওয়ায় খুশিতে উদ্বেলিত পিরোজপুরের জনগণ। এ উপলক্ষে বুধবার বিকেলে পিরোজপুরে আনন্দ মিছিল ও র‌্যালী অনুষ্ঠিত হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল পাশ হওয়ায় পিরোজপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গৌতম নারায়ন চৌধুরী বলেন, পিরোজপুরে এই বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে পিরোজপুরসহ দক্ষিণাঞ্চলের লক্ষ লক্ষ শিক্ষার্থীর বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষার দ্বার উন্মোচিত হলো। তিনি পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনি এবং পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশসহ ধন্যবাদ জানান।
পিরোজপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদের সাধারণ সম্পাদক মাইনুল আহসান মুন্না বলেন, পিরোজপুরে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি। পরবর্তীতে শ ম রেজাউল করিম পিরোজপুর-১ আসনের এমপি নির্বাচিত হওয়ার পর তিনি পিরোজপুরবাসীর দাবীকে প্রধান্য দিয়ে পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন দিয়েছেন এবং তারই ধারাবাহিকতায় পিরোজপুরে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলো। এর মাধ্যমে পিরোজপুরের শিক্ষার্থীরা নিজ এলাকাতেই উচ্চশিক্ষার সুযোগ পাবে। পাশাপাশি পিরোজপুরের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial