প্রধান সূচি

ভান্ডারিয়ায় ৪ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরের ভান্ডারিয়া লঞ্চ ঘাট থেকে ৪ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভান্ডারিয়া পুলিশ। আটককৃতরা হলেন- আল আমীন (৩২) ও ইউনুস বেপারি (২২)।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, আজ শনিবার সকালে আল আমীন ও ইউনুস বেপারি নামের দুই যুবক ঢাকা থেকে এমভি মহারাজ-৭ নামের একটি লঞ্চে ভান্ডারিয়া ঘাটে পৌঁছে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চঘাটে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় পুলিশ তাদের সাথে বহনকৃত দুইটি ব্যাগ তল্লাশি করে ৪ কেজি গাঁজা উদ্ধার করে। আটককৃত মাদক ব্যবসায়ী আল আমীন কুমিল্লার চান্দিনার নলকুলি গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে এবং ইউনুস বেপারি পিরোজপুরের স্বরূপকাঠির সুটিয়াকাঠি গ্রামের মৃত শাহ আলম বেপারির ছেলে।
ভান্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, গ্রেফতারকৃত দুই ব্যক্তি পেশাদার মাদক কারবারি। গোপন সংবাদে তাদের লঞ্চঘাটে আটকের পর তাদের বহনকৃত ব্যাগ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক আইনে ভান্ডারিয়া থানায় একটি মালা দায়ের করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial