প্রধান সূচি

গণহত্যা দিবস উপলক্ষে পিরোজপুরে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে পিরোজপুর সরকারি মহিলা কলেজের উদ্যোগে বৃহস্পতিবার কলেজ মিলানায়তনে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন, পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গৌতম নারায়ন রায় চৌধুরী।

পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর তৌহিদুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক একেএম মাহবুবুর রহমান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মাদ সেখ ফরিদ, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রুহিয়া বেগম হাসি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রসায়ন বিভাগের প্রভাষক মো. রাশিদুল হাসান।

অনুষ্ঠানে মহিলা কলেজের শিক্ষার্থীরা প্রধান অতিথিকে মুক্তিযুদ্ধ এবং গণহত্যা দিবসের বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন এবং প্রধান অতিথি এসব প্রশ্নের উত্তর দেন।

মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখার জন্য প্রধান অতিথি গৌতম নারায়ন চৌধুরীকে মহিলা কলেজের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial