প্রধান সূচি

বাগেরহাটে ইলিশ উৎপাদনে অভয়াশ্রমের প্রভাব শীর্ষক প্রশিক্ষণ

বাগেরহাটে ‘ইলিশ উৎপাদনে অভয়াশ্রমের প্রভাব’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বৈটপুরস্থ বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়।

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা এএসএম রাসেল, বেমরতা ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর।

অনুষ্ঠান শেষে শেখ সারহান নাসের তন্ময় এমপি চিংড়ি গবেষণা কেন্দ্রের ল্যাব ও হ্যাচারিসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। চাঁদপুরস্থ নদী কেন্দ্রে ইলিশ গবেষণা জোরদারকরণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে জেলার ২৫ জন জেলে অংশ গ্রহন করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial