পাইকগাছায় পাখির বাসার জন্য গাছে মাটির পাত্র স্থাপন
পাইকগাছায় পাখি বাসার জন্য গাছে গাছে মাটির পাত্র স্থাপন অব্যাহত রেখেছে পরিবেশবাদী সংগঠন বনবিবি।
পরিবেশ সুরক্ষায় পাখির গুরুত্ব অপরিসিম। তাই বন্য পাখি সুরক্ষা ও পাখির অভায়াশ্রয় গড়ে তোলার লক্ষে পাখির বাসার জন্য বনবিবি এ কার্যক্রম করে যাচ্ছে।
শনিবার সকালে পরিবেশবাদি সংগঠন বনবিবির উদ্যোগে উপজেলার বিভিন্ন গাছে পাখির বাসার জন্য ২৫টি মাটির পাত্র স্থাপন করা হয়েছে। মাটির মাত্র স্থাপন করার সময় উপস্থিত ছিলেন বনবিবির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, পরিবেশ কর্মী কওসার আলী গাজী, সুশান্ত বিশ্বাস, রোজি সিদ্দিকী, অভিজিৎ রায়, ফারজানা আক্তার ময়না, হাসনা খাতুন সুমাইয়া, হাজিরা খাতুন, কার্ত্তিক মন্ডল প্রমুখ।
সকালে উপজেলার গদাইপুর ইউনিয়নের গোপালপুর, বাজারখোলা, বোয়ালিয়া মোড় এলাকার বিভিন্ন গাছে মাটির পাত্র স্থাপন করা হয়েছে।
উল্লেখ্য, পরিবেশবাদী সংগঠন বনবিবির উদ্যোগে ২০১৬ সাল থেকে উপজেলার বিভিন্ন গ্রাম ও সরকারি প্রতিষ্ঠানে অবস্থিত বিভিন্ন গাছে পাখি বাসার জন্য মাটির পাত্র স্থাপন কার্যক্রম অব্যাহত রয়েছে। এ পর্যন্ত উপজেলার বিভিন্ন গাছে প্রায় ১৪ শতাধিক মাটির পাত্র স্থাপন করা হয়েছে। তবে ঝড়ে গাছের ডালপালা ভেঙ্গে প্রায় তিন শতাধিক মাটির পাত্র ভেঙ্গে গেছে। সে সকল গাছের মাটির পাত্র ভেঙ্গে গেছে সে সব গাছে পুনরায় পাখির বাসার জন্য মাটির পাত্র স্থাপন করা হচ্ছে। সেই সাথে সংগঠনটি পাখির আবাসস্থল নিরাপদ ও পাখিদের বিচরণস্থল সংরক্ষনে সকলের সহযোগিতা কামনা করেছে।
