Saturday, March 19th, 2022
একই খেয়া ঘাটে দুই রকমের ভাড়া ! যাত্রীরা জিম্মি
এক খেয়ায় পার হলে যাত্রী প্রতি ১০ টাকা আর মোটর সাইকেল প্রতি ৫০ টাকা। একই ঘাটের আবার আরেকটি খেয়ায় পাড় হতে যাত্রী প্রতি ১৫ টাকা এবং মোটর সাইকেল প্রতি ৭০/৮০ টাকা দিতে হয়। অতিরিক্ত ভাড়া দেওয়ার পাশাপাশি দুই খেয়ায় দিতে হয় দুই রকমের ভাড়া। মাত্র ২৫০ মিটার দীর্ঘ নদী পারাপারে যাত্রীদের এ ভোগান্তির শিকার হতে হয়। তবে এ অনিয়ম বন্ধে নেয়া হচ্ছে না কোন পদক্ষেপ। খেয়া পারাপারের যাত্রীদের জিন্মি করে এভাবে দুই রকমের ভাড়া আদায় করা হচ্ছে পিরোজপুর সদর উপজেলার কলাখালী-চাঁদকাঠী খেয়াঘাটে। জানা গেছে, নিয়ম অনুসারে ইজারাদার নিজের খেয়ায় করেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ৭৭ হাজার কার্ডধারী টিসিবি’র পণ্য পাচ্ছেন
রমজান মাস উপলক্ষে পিরোজপুরে ৭৭ হাজার দরিদ্র অসহায় ও স্বল্প আয়ের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ভর্তুকিমূল্যে ডাল, তেল, চিনি বিতরণ করা হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জেলার ৭টি উপজেলা, ৪টি পৌরসভা ও ৫৩টি ইউনিয়নের ৭৭ হাজার ৫০১ জন বিশেষ কার্ডধারীকে এই সুবিধা দিবে। রবিবার প্রথম কিস্তির মালামাল প্রদান করা হবে। রমজান মাসের মধ্যবর্তী সময়ে দেওয়া হবে ২য় কিস্তির মালামাল। পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক চৌধুরী রওশন ইসলাম জানান, প্রথম কিস্তির প্রতিটি বিশেষ কার্ডের নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্যের মধ্যে রয়েছে ৫৫ টাকা কেজি দরে ২ কেজি চিনি, ৬৫ টাকা কেজিবিস্তারিত পড়ুন
টানা তিন দিনের ছুটিতেও আশানুরূপ পর্যটক নেই সুন্দরবনে ॥ হতাশ বন বিভাগ
টানা তিনদিনের ছুটিতে আশানুরূপ পর্যটকের সাড়া পড়েনি সুন্দরবনে। তিনদিনের ছুটির প্রথম দিন বৃহস্পতিবার যে পর্যটক হয়েছে দ্বিতীয় দিন শুক্রবার হয়েছে তার চেয়েও কম। কিন্তু বন বিভাগের ধারণা ছিলো প্রথম দিনের তুলনায় অন্তত তিনগুণ পর্যটক বাড়বে দ্বিতীয় দিনে। বন বিভাগের পর্যটক বাড়ার সে আশা নিরাশায় পরিণত হয়েছে। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার ছিলো ছুটির দিন। সেই সাথে রয়েছে তিন দিনের টানা ছুটি। এ ছুটির প্রথম দিন করমজলে প্রায় এক হাজার পর্যটক আসেন। কিন্তু এমনিতেইবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
পিরোজপুরের ইন্দুরকানীতে ব্যবসা প্রতিষ্ঠানে সঠিক মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার উপজেলার কালিবাড়ীহাট বাজারে অভিযান চালিয়ে মূল্য তালিকা সাটানো না থাকার অপরাধে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানম মুদি ব্যবসায়ী গৌতম সাহাকে এক হাজার টাকা এবং নারায়ন চন্দ্র সাহাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানম জানান, ভোক্তা অধিকার আইন অমান্য করায় তাদেরকে সতর্ক করার জন্য অর্থদন্ড দেয়া হয়েছে। সকল ব্যবসায়ীকে সরকারি আইন মেনে ব্যবসা করতে হবে। বাজার ব্যবস্থাবিস্তারিত পড়ুন
পাইকগাছায় পাখির বাসার জন্য গাছে মাটির পাত্র স্থাপন
পাইকগাছায় পাখি বাসার জন্য গাছে গাছে মাটির পাত্র স্থাপন অব্যাহত রেখেছে পরিবেশবাদী সংগঠন বনবিবি। পরিবেশ সুরক্ষায় পাখির গুরুত্ব অপরিসিম। তাই বন্য পাখি সুরক্ষা ও পাখির অভায়াশ্রয় গড়ে তোলার লক্ষে পাখির বাসার জন্য বনবিবি এ কার্যক্রম করে যাচ্ছে। শনিবার সকালে পরিবেশবাদি সংগঠন বনবিবির উদ্যোগে উপজেলার বিভিন্ন গাছে পাখির বাসার জন্য ২৫টি মাটির পাত্র স্থাপন করা হয়েছে। মাটির মাত্র স্থাপন করার সময় উপস্থিত ছিলেন বনবিবির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, পরিবেশ কর্মী কওসার আলী গাজী, সুশান্ত বিশ্বাস, রোজি সিদ্দিকী, অভিজিৎ রায়, ফারজানা আক্তার ময়না, হাসনা খাতুন সুমাইয়া, হাজিরা খাতুন, কার্ত্তিক মন্ডল প্রমুখ।বিস্তারিত পড়ুন
