ভাণ্ডারিয়ায় শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভা অনুষ্ঠিত
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কালব) এর ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ভাণ্ডারিয়া শাহাবুদ্দীর ফাজিল (সম্মান) মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কালব) এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মি. জোনাস ঢাকি, বিশেষ অতিথি ছিলেন, কালবের সেক্রেটারি আরিফ মিয়া, কালবের ঘ’ অঞ্চলের ডিরেষ্টর আব্দুল মান্নান লোটাস, উপজেলা সমবায় কর্মকর্তা মাঈনুল হাসান।
সভা শেষে ২০২০-২১ বছরের নিরীক্ষিত হিসাব নিকাশ এবং ২০২১-২২ অর্থ বছরের ব্যয় বাজেট পেশসহ কালবের সদস্যদের মাঝে ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে সর্বোচ্চ শেয়ার ও সঞ্চয় আমানতকারীদের পুরস্কার প্রদান করা হয়।
Please follow and like us:
« মায়ের সাথে শবে বরাতের রোজা রাখা হলনা ছেলের ॥ শ্বশুর বাড়ী থেকে লাশ হয়ে ফিরলো ছেলে (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বঙ্গবন্ধু একটি অবিনাশী সত্তা : শ ম রেজাউল করিম »
