প্রধান সূচি

পিরোজপুরে দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

পিরোজপুরে দারুল কুরআন কমপ্লেক্সের ব্যবস্থাপনায় দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দারুল কুরআন মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার বশির আহম্মেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল কুরআন কমপ্লেক্সের চেয়ারম্যান মাহতাব উদ্দিন আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সঞ্জীব কুমার বালা, উপজেলা একাডেমিক সুপারভাইজার আমির হোসেন।

এ সময় দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ১৫টি ক্যাটাগরিতে ১২২ জন শিক্ষাথীকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial