প্রধান সূচি

পিরোজপুরে বাল্যবিবাহ রোধ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উপলক্ষে পিরোজপুরে বাল্যবিবাহ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
বেসরকারী সংস্থা সুশীলনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা মনিরা পারভীন। বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক মো. জাকির হোসেন, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, বেসরকারি সংস্থা পিডিএফ এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্না, উদ্যোক্তা চন্দ্রিকা রানী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমাদের প্রধানমন্ত্রী এতটাই নারীবান্ধব যে জেলা প্রশাসকদের পোষ্টিং এর ফাইলে নারীদের নাম না থাকলে জানতে চান যে ডিসি হিসেবে যোগ্য নারী পাওয়া যায়নি? আজকে সারাদেশে নারীদের যে জয়জয়কার তার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যিনি রাখছেন তিনি বঙ্গবন্ধু এবং বঙ্গমাতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ প্রণয়ন করেছেন। পারিবারিক সহিসংসতা দমন আইন-২০১২, মেয়ে শিশুর নিরাপত্তায় শিশু আইন-২০১৩সহ নারীদের কল্যাণে সকল আইনই প্রণয়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial