প্রধান সূচি

ভাণ্ডারিয়ায় লন্ডনের মেয়র রৌশন আরা সংবর্ধিত

পিরোজপুরের ভাণ্ডারিয়ার পুত্রবধু লন্ডনের রামসগেট শহরের টানা তিনবারের নির্বাচিত মেয়র  ব্যারিষ্টার রৌশন আরা রহমান দোলন গতকাল শনিবার দুপুরে স্বামীর সাথে শ্বশুর বাড়িতে আসেন। দীর্ঘদিন পর বাড়িতে এলে বিদেশী মেয়র পুত্রবধুকে ফুল দিয়ে বরণ করেন স্বজনরা।

এসময় তার (রৌশন আরা) স্বামী ভান্ডারিয়া পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের মরহুম আফসার উদ্দিন সরদারের ছেলে রেজাউর রহমান জামান, তার বড় বোন পিরোজপুর সরকারি বালিকা বিদ্যালয়েরসাবেক শিক্ষিকা মনোয়ারা বেগম মিনু, মাতোয়ারা বেগম, শওকত আরা নাদিম, যুক্তরাষ্ট্র প্রবাসী বড় ভাই লুৎফর রহমান ও মতিউর রহমানকেও ফুলের শুভেচ্ছা জানানো হয়।

পারিবারিক কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত শেষে তারা স্বজনদের সাথে কুশল বিনিময়, মধ্যাহ্ন ভোজে অংশ গ্রহন।

এসময় জাতীয় পার্টি (জেপি) নেতা ও ওয়ার্ড কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন সিকদার, জেপি নেতা মো. জামাল উদ্দিন লিটনসহ বাড়ির এবং পার্শবর্তী এলাকার বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষ বিদেশী মেয়র এলাকার বধু’র সাথে কুশল বিনিময় করেন।

এর পূর্বে  দুপুর পৌঁনে একটার দিকে মেয়র দম্পতি স্থানীয় বিশেষ চাহিদা সম্পন্ন ‘সুইট বাংলাদেশ’ নামের একটি প্রতিবন্ধি বিদ্যালয়ের আমন্ত্রণে এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। সেখানে শিক্ষক, অভিভাবকবৃন্দ অতিথিদের ফুলের শুভেচ্ছা জানান। এসময় মেয়রসহ সফর সঙ্গীরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কবিতা, সঙ্গীত, নৃত্য উপভোগ করেন এবং আবেগ আপ্লুত হয়ে পড়েন মেয়র।

সংবর্ধনা উপলক্ষে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পিরোজপুর জেলা জজ আদালতের জিপি এডভোকেট শহিদুল হক পান্নার সভাপতিত্বে এক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র  রৌশন আরা রহমান দোলন। এছাড়াও বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, জেপির উপজেলা যুগ্ম আহহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, মেয়রের স্বামী রেজাউর রহমান জামান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial