Saturday, March 12th, 2022
সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
পিরোজপুরের ইন্দুরকানীতে সড়ক ও জনপথ বিভাগের রাস্তা দেবে যাওয়ায় মারাত্মক ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। সড়কটি সংস্কার করা না হলে যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দূর্ঘটনা। পিরোজপুর-ইন্দুরকানী-সন্নাসী সড়কের গোডাউন এলাকায় ৩শ’ ফুট সড়ক খালের দিকে ভেঙ্গে দেবে গেছে। যে পাইলিং দেয়া ছিল তাও ভেঙ্গে গেছে। দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও সড়কটি সংস্কার ও মেরামতের কোন উদ্যোগ নেয়া হচ্ছে না। উপজেলার সড়ক ও জনপথ বিভাগের একমাত্র সড়ক এটি। প্রতিদিন এ সড়ক দিয়ে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল করে। ওই দেবে যাওয়াবিস্তারিত পড়ুন
ভাণ্ডারিয়ায় লন্ডনের মেয়র রৌশন আরা সংবর্ধিত
পিরোজপুরের ভাণ্ডারিয়ার পুত্রবধু লন্ডনের রামসগেট শহরের টানা তিনবারের নির্বাচিত মেয়র ব্যারিষ্টার রৌশন আরা রহমান দোলন গতকাল শনিবার দুপুরে স্বামীর সাথে শ্বশুর বাড়িতে আসেন। দীর্ঘদিন পর বাড়িতে এলে বিদেশী মেয়র পুত্রবধুকে ফুল দিয়ে বরণ করেন স্বজনরা। এসময় তার (রৌশন আরা) স্বামী ভান্ডারিয়া পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের মরহুম আফসার উদ্দিন সরদারের ছেলে রেজাউর রহমান জামান, তার বড় বোন পিরোজপুর সরকারি বালিকা বিদ্যালয়েরসাবেক শিক্ষিকা মনোয়ারা বেগম মিনু, মাতোয়ারা বেগম, শওকত আরা নাদিম, যুক্তরাষ্ট্র প্রবাসী বড় ভাই লুৎফর রহমান ও মতিউর রহমানকেও ফুলের শুভেচ্ছা জানানো হয়। পারিবারিক কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও দোয়াবিস্তারিত পড়ুন
সুন্দরবন রিসোর্ট থেকে জব্দকৃত বন্যপ্রাণী সুন্দরবনের করমজলে অবমুক্ত
বাগেরহাটের বারাকপুরের সুন্দরবন রিসোর্ট এন্ড পার্ক থেকে জব্দকৃত কুমির, সাপ, বানর, গুইসাপ, মেছো বিড়াল ও বনবিড়াল সুন্দরবনের করমজলে অবমুক্ত করা হয়েছে। ওই রিসোর্টে বেআইনিভাবে সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণ করায় শনিবার বিকেলে জব্দকৃত প্রাণীগুলো মোংলায় নিয়ে আসে বন বিভাগ। এরপর সেগুলো বিকেল থেকে পর্যায়ক্রমে বনের করমজল বন্যপ্রাণী প্রজনণ কেন্দ্র এলাকায় অবমুক্ত করে বন বিভাগ। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, দর্শনার্থীদের আকৃষ্ট করার জন্য দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী সংরক্ষণ করে রেখেছিল বাগেরহাটের বারাকপুর এলাকার সুন্দরবন রিসোর্ট। কয়েকদিন আগে বন বিভাগেরবিস্তারিত পড়ুন
কাউখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে শহরসহ বিভিন্ন স্থানে বাজার তদারকি অভিযান পরিচালনার সময় বিভিন্ন অভিযোগে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশীষ রায়ের নেতৃত্বে কাউখালী বন্দর ও বাশুড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় কাউখালীর স্যানেটারী ইন্সপেক্টর ইলিয়াস হোসেনসহ কাউখালী খানার পুলিশের দল অংশ নেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশীষ রায় জানান, মেয়াদ উত্তীর্ন পণ্য ও মূল্য তালিকা প্রদর্শন না করায় মিজান বেকারীকে ৫ হাজার টাকা,বিস্তারিত পড়ুন
সুন্দরবনে ট্রলারসহ ১১ জেলেকে আটক করেছে বন বিভাগ
মাছ শিকারের জন্য অবৈধ অনুপ্রবেশ করে সুন্দরবনে ঢোকার অভিযোগে ট্রলারসহ ১১ জেলেকে আটক করেছেন বন বিভাগ। শনিবার ভোরে বঙ্গোপসাগর পাড়ের পূর্ব সুন্দরবনের দুবলার চর সংলগ্ন ভাঙ্গাখাল থেকে টহলরত বন প্রহরীরা তাদেরকে আটক করেন। এ সময় মাছ শিকার কাজে ব্যবহৃত একটি ট্রলার ও কয়েকটি জাল জব্দ করে বন বিভাগের সদস্যরা। আটককৃত জেলেরা হলেন- সিরাজুল ঢালী (৩৮), আবু সাইদ (৪০), দিদারুল ইসলাম (৩৫), মো. সাইদ (৩৮), মো. জাহাঙ্গীর (৩৬), আবুল বাসার (৩৪), মো. ইয়ারুল (৩২), মো. হানিফা (৩৪), মাহাবুবুর রহমান (২২), মিজানুর রহমান (৪৫) ও মাসুম বিল্লাহ (৩২)। এদের সকলের বাড়ী খুলানারবিস্তারিত পড়ুন
নাজিরপুরে ইউপি চেয়ারম্যান ও তার ভাইয়ের বিরুদ্ধে শিক্ষকের জমি দখলের অভিযোগ
পিরোজপুরের নাজিরপুরে ইউপি চেয়ারম্যান ও তার ভাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়কের বিরুদ্ধে এক শিক্ষকের জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নাজিরপুর প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ বক্তব্য রাখেন ভুক্তভোগী পরিবারের সদস্য স্কুল শিক্ষকের ছেলে মো. রিয়াজুল ইসলাম হাওলাদার। সংবাদ সম্মেলনে করা অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ছোট বুইচাকাঠী এলাকার মরহুম স্কুল শিক্ষক মো. সুলতান আলী হাওলাদারের ক্রয়কৃত জমি দখল করছেন উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আতিয়ার রহমান চৌধুরী নান্নু ও তার ছোট ভাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপস। গত ৮বিস্তারিত পড়ুন
