প্রধান সূচি

কাউখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

পিরোজপুরের কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে শহরসহ বিভিন্ন স্থানে বাজার তদারকি অভিযান পরিচালনার সময় বিভিন্ন অভিযোগে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশীষ রায়ের নেতৃত্বে কাউখালী বন্দর ও বাশুড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় কাউখালীর স্যানেটারী ইন্সপেক্টর ইলিয়াস হোসেনসহ কাউখালী খানার পুলিশের দল অংশ নেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশীষ রায় জানান, মেয়াদ উত্তীর্ন পণ্য ও মূল্য তালিকা প্রদর্শন না করায় মিজান বেকারীকে ৫ হাজার টাকা, কাউখালীর বন্দরের সোহাগ হোটেল এন্ড রেস্টুরেন্টকে বাসি খাবার পরিবেশন করায় ২ হাজার টাকা, মিথ্যা লেভেল ও অনুমোদিত পণ্য তৈরি করায় বন্ধু ত্রিফলা চাটনী আচার প্রস্তুতকারী জাকির হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial