পিরোজপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালিত
নানা কর্মসূচির মধ্য দিয়ে পিরোজপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় শহরের সিও অফিস মোড়ে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়াল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীসহ জেলা পরিষদ, স্বাস্থ্য বিভাগ, বিভিন্ন স্কুল কলেজ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে জেলা শিল্পকলা একাডেমীতে ঐতিহাসিক ৭ মার্চের ভাষন প্রতিযোগিতা, শিশু কিশোরদের আবৃত্তি প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
