নাজিরপুরে গলায় ফাঁস দিয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
পিরোজপুরের নাজিরপুরে সোমবার সকালে গলায় ফাঁস দিয়ে মো. বায়েজিত (১০) নামের এক মাদ্রাসা পড়ুয়া শিশু ছাত্র মারা গেছে। সে উপজেলার ৬নং নাজিরপুর সদর ইউনিয়নের কুমারখালী গ্রামের হায়দার আলী হাওলাদারের ছেলে এবং বানিয়ারী সামসুল উলুম মাদ্রাসার নুরানী বিভাগের ছাত্র।
মৃতের মামা নজরুল ইসলাম জানান, বায়েজিত মাদ্রাসায় যাওয়ার জন্য অনিহা প্রকাশ করলে তার বাবা-মা তাকে মাদ্রাসায় যেতে বললে সে অভিমান করে ঘরের দরজা বন্ধ করে গলায় গামছা দিয়ে ফাঁস দেয়। পরবর্তীতে ছেলের চাচাত ভাই ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তাকে উদ্ধার করে নাজিরপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডা. অতনু মিত্র তাকে মৃত বলে ঘোষণা করেন।
নাজিরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us:
« বাগেরহাটে অনুসন্ধানমূলক রিপোটিং বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালিত »
