বাগেরহাটে অনুসন্ধানমূলক রিপোটিং বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত
বাগেরহাট জেলায় কর্মরত সাংবাদিকদের জন্য অনুসন্ধানমূলক রিপোটিং বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এই প্রশিক্ষণের আয়োজনে জেলার কর্মরত ৩৫ জন বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা এতে অংশ নিয়েছেন। অনুষ্ঠিত প্রশিক্ষণে অনুসন্ধানমূলক রিপোটিং সাংবাদিকতা বিষয়ে নীতিমালার উপর প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
পিআইবির পরিচালক মোহাম্মদ আফরাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী, প্রশিক্ষক জুলফিকার আলী মানিক, পিআইবি’র সমন্বয়কারী মোহাম্মদ শাহ আলম সৈকত প্রমুখ।
