প্রধান সূচি

ইন্দুরকানীতে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরের ইন্দুরকানীতে মাদক ব্যবসায়ী শহিদুল শেখ মাদকদ্রব্যসহ ইতিপূর্বে ৬ বার গ্রেফতার হলেও বন্ধ হয়নি তার মাদক ব্যবসা। ৬ বারের পর ৭ম বার বুধবার রাতে  উপজেলার বালিপাড়া নিজ গ্রাম থেকে আ. কাদের শেখের ছেলে মাদক সম্রাট মো. শহিদুল ইসলাম (৪৮)কে এক কেজি গাঁজাসহ পিরোজপুর জেলা ডিবি পুলিশ আটক করেছে।

জেলা ডিবি পুলিশের ওসি এস আই দেলোয়ার হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সম্রাট শহিদকে গ্রেফতার করে ইন্দুরকানী থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

বৃহস্পতিবার আটক শহীদকে আদালতে পাঠায় পুলিশ। তাকে এলাবাসী গাঁজা শহীদ নামে ডাকে। পিরোজপুর ডিবির এস আই দেলোয়ার হোসেন জানান, মাদক সম্রাট এর আগেও ৬বার মাদকসহ গ্রেফতার হয়ে একাধিক মামলায় কারাবরণ করেছে। তারপরও তার ব্যবসা বন্ধ হয় নি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial