প্রধান সূচি

Thursday, February 10th, 2022

 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ ও অপপ্রচারের প্রতিবাদে নাজিরপুর ও স্বরূপকাঠীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিমের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের অভিযোগ করে এবং তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নাজিরপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও স্থানীয় হাজার হাজার মানুষের অংশগ্রহনে মিছিল সমাবেশ  অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সামনে থেকে একটি বিশাল মিছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের নাজিরপুর-পিরোজপুর সড়কে গিয়ে সমাবেশে মিলিত হয়। এখানে আওয়ামী লীগ নেতা মো. শাহ আলম ফরাজীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাসেরবিস্তারিত পড়ুন


সাগরে ট্রলার ডুবি

নিহতদের পরিবারকে আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে নিহত ৬ জেলের পরিবারকে আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের কচুয়া উপজেলার বগা প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায় পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক ও খাদ্য সামগ্রী তুলে দেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার। এসময় কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত মহল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম খোকন, আওয়ামী লীগ নেতা শিকদার কামরুল হাসান কচি, কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজরা সেলিম রেজা, কচুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান, ধোপাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মকবুল হোসেন, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজীবিস্তারিত পড়ুন


শান্তিপূর্ণ পরিবেশ থাকলেই দেশের উন্নয়ন হয় : প্রধানমন্ত্রী

দেশকে এগিয়ে নিতে সকলে সম্মিলিতভাবে কাজ করবে আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। বাংলাদেশের এই উন্নয়নের অগ্রযাত্রা যাতে অব্যাহত থাকে তার জন্য সকলে প্রচেষ্টা চালাবেন এটাই আমি আশা করি। বৃহস্পতিবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪২তম জাতীয় সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গাজীপুরের আনসার ভিডিপি একাডেমিতে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে আনসার ও ভিডিপির ১৬২ সদস্যকে পদক দেওয়া হয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই পদক তুলে দেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ শান্তিরবিস্তারিত পড়ুন


নাজিরপুরে তরুনীকে গণধর্ষন ॥ গ্রেফতার ৩

পিরোজপুরের নাজিরপুরে এক তরুনী (১৮)কে গণধর্ষনের ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ বৃহস্পতিবার দুপুরে ৩ জনকে গ্রেফতার করেছে। এর আগে ওই দিন ভুক্তভোগী তরুনী বাদী হয়ে নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতরা হচ্ছেন উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের বাঘাজোড়া গ্রামের হায়দার গাজীর ছেলে মো. কবির হোসেন গাজী (২৩), বাশার শেখের ছেলে রাব্বি শেখ (১৯) ও শহিদুল গাজীর ছেলে হৃদয় গাজী (১৬)। গণধর্ষনের স্বীকার ওই তরুনীর বাড়ি একই এলাকায়। থানায় দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে তার (তরুনী) পিতা বাড়ির পাশের একটি বাড়িতে বিয়েবিস্তারিত পড়ুন


পিরোজপুরে প্রকৌশলীদের মানববন্ধন

এডিপিভুক্ত শতভাগ প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব জেলা প্রশাসনকে প্রদান করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবীতে পিরোজপুরে আইইবি’র উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পিরোজপুরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনের সড়কে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী, উপ-বিভাগীয় প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. আব্দুস সত্তার হাওলাদার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুল আলিম গাজী, এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম, গণপূর্তেরবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরের ইন্দুরকানীতে মাদক ব্যবসায়ী শহিদুল শেখ মাদকদ্রব্যসহ ইতিপূর্বে ৬ বার গ্রেফতার হলেও বন্ধ হয়নি তার মাদক ব্যবসা। ৬ বারের পর ৭ম বার বুধবার রাতে  উপজেলার বালিপাড়া নিজ গ্রাম থেকে আ. কাদের শেখের ছেলে মাদক সম্রাট মো. শহিদুল ইসলাম (৪৮)কে এক কেজি গাঁজাসহ পিরোজপুর জেলা ডিবি পুলিশ আটক করেছে। জেলা ডিবি পুলিশের ওসি এস আই দেলোয়ার হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সম্রাট শহিদকে গ্রেফতার করে ইন্দুরকানী থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। বৃহস্পতিবার আটক শহীদকে আদালতে পাঠায় পুলিশ। তাকে এলাবাসী গাঁজা শহীদবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial