প্রধান সূচি

পিরোজপুরে প্রকৌশলীদের মানববন্ধন

এডিপিভুক্ত শতভাগ প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব জেলা প্রশাসনকে প্রদান করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবীতে পিরোজপুরে আইইবি’র উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পিরোজপুরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনের সড়কে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী, উপ-বিভাগীয় প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
এ সময় এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. আব্দুস সত্তার হাওলাদার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুল আলিম গাজী, এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম, গণপূর্তের উপ-বিভাগীয় প্রকৌশলী সুলতান মাহমুদ সৈকত, সদর উপজেলা প্রকৌশলী হরষিত সরকার, এলজিইডি’র সহকারী প্রকৌশলী ফজলে রাব্বি, উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদসহ বিভিন্ন দপ্তরের প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial