ফরচুন বরিশালের টানা ৫ম জয়ে পিরোজপুরে আনন্দ মিছিল
বিপিএল এ ফরচুন বরিশালের টানা ৫ম জয়ে পিরোজপুরে আনন্দ মিছিল করেছে খেলোয়ার ও ক্রিকেট প্রেমীরা। বুধবার বেলা ১১টায় শহরের টাউনক্লাব রোড থেকে ক্রিকেট একাডেমীর আয়োজনে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আজমল হুদা নিঝুমের নেতৃত্বে একটি বিজয় মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পোষ্ট অফিস রোডে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, লাবিব, নয়ন, মাহি, অলি, মিশান, জয়, হৃদয়, উদয়, অমি, দ্বিপ, সাবিদ সানিসহ বিভিন্ন বয়সের ক্রিকেট প্রেমী ও জনতা।
উল্লেখ্য, সর্বশেষ সিলেট সানরাইজাসকে ১২ রানে হারিয়ে টানা ৫ম বারের মত ফরচুন বরিশাল বিজয়ী হয়ে পয়েন্ট তালিকায় শির্ষে রয়েছে।
Please follow and like us:
« ইন্দুরকানীতে তথ্য অফিসের উদ্যোগে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতা ॥ আহত ১৪ »
