প্রধান সূচি

Wednesday, February 9th, 2022

 

বিলবোর্ড ও সাইনবোর্ডে শুধুমাত্র ইংরেজি বর্ণমালা ব্যবহার করায় ভ্রাম্যমান আদালতের অভিযান

পিরোজপুরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বিলবোর্ড ও সাইনবোর্ডে বাংলা বর্ণমালা বাদ দিয়ে শুধুমাত্র ইংরেজি বর্ণমালা ব্যবহার করায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার বিকেলে শহরের সিও অফিস বঙ্গবন্ধু চত্তর থেকে পুরাতন বাসস্ট্যান্ড হয়ে শহরের বিভিন্ন শোরুম ও দোকানে অভিযান চালিয়ে বেশ কয়েকটি শোরুম ও দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আল এমরান খাঁন। এদিন মোবাইলের দোকান ভিবো, উত্তরা মর্টস, ডেসকোর্ড, ব্রাদার্স ফার্নিচারসহ বেশ কয়েকটি দোকানে অভিযান চালানো হয়। এসময় ভ্রাম্যমান আদালতে জরিমানা করার সিদ্ধান্ত নেয়া হলে করোনাকালীন পরিস্থিতি বিবেচনা করে ব্যবসায়ীদের অনুরোধে অভিযুক্ত দোকানবিস্তারিত পড়ুন


বাগেরহাটের নিহত জেলে পরিবারে চলছে শোকের মাতম

সাগরে ঝড়ের কবলে পড়ে মাছ ধরা ট্রলারডুবির ঘটনায় নিহতের বাড়িতে চলছে শোকের মাতম। বুধবার সকালে ৪জনের মরদেহ বাগেরহাটে পৌঁছায়। এরমধ্যে রহুল হাওলাদার, শহিদুল মল্লিক ও সহিদের বাড়ি কচুয়া উপজেলার বগা গ্রামে। অপরজন আনোয়ার হোসেন বাদলের বাড়ি উপজেলার আন্ধারমানিক গ্রামে। নিহত জেলেদের মরদেহগুলো বাড়ি পৌঁছালে স্বজনদের কান্নায় আকাশ-বাতাশ ভারি হয়ে উঠে। এলাকাবাসী ও আত্মীয় স্বজন ছুটে আসেন নিহতদের বাড়িতে। স্বজনদের আহাজারি ও প্রতিবেশীদের চোখের পানিতে এক হৃদয় বিদারক দৃশ্য সৃষ্টি হয়। বগা গ্রামের এখনও দুইজন জেলে নিখোঁজ রয়েছেন। কারও ভাই, কারও সন্তান, কারো বাবা ও কারও স্বামী হারিয়ে এখন পাগল প্রায়বিস্তারিত পড়ুন


বঙ্গোপসাগরে আরো এক জেলের লাশ উদ্ধার ॥ এখনও নিখোঁজ ৭ জন 

বঙ্গোপসাগরে ঝড়ে ট্রলার ডুবে নিখোঁজের ৫ম দিনের অভিযানে আরো এক জেলের লাশ উদ্ধার হয়েছে। পূর্ব বনবিভাগের দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় জানান, বুধবার দুপুরে গভীর সাগরের কালির চর এলাকা থেকে আরেক জেলের লাশ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া এ জেলের নাম মফিজুল শেখ। তার বাড়ী মোংলার সোনাইলতলা ইউনিয়নের বকুলতলা গ্রামে। তিনি বলেন, এর আগে শনিবার ২ জন, সোমবার ২ জন ও মঙ্গলবার ২ জনের লাশ উদ্ধার হয়। আর বুধবারের একজনসহ মোট লাশ উদ্ধার হয়েছে ৭ জনের। তবে এখনও নিখোঁজ রয়েছে ৭ জেলে। গত শুক্রবার রাতে আকস্মিকবিস্তারিত পড়ুন


পিরোজপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

পিরোজপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তরের আয়োজনে ইন্দুরকানী উপজেলার সদর ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের সিকদার বাড়ির আঙ্গিনায় গৃহিনীদের নিয়ে এ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ করিম ইমন। প্রধান বক্তা ছিলেন জেলা তথ্য অফিস উপপরিচালক মো. শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন মহিলা ইউপি সদস্য ইসমত জাহান মুক্তা, সিকদার মোবারক আলী সৃতি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল আমিন সিকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী তথ্য অফিসার মো. গোলাম মোস্তফা শেখ। সমাবেশেবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় প্রতিবন্ধিদের জমি দখল করে বিএনপি নেতার নামে কলেজ প্রতিষ্ঠার অভিযোগ

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৬জন প্রতিবন্ধিসহ একটি দিনমজুর পরিবারের জমি দখল করে “দধিভাঙ্গা এ্যাডঃ জিয়াউল ফারুক তালুকদার” নামে একটি কলেজ প্রতিষ্ঠার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। কলেজ প্রতিষ্ঠার ৯ বছর পেরিয়ে গেলেও প্রভাবশালীরা তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি। উপরন্ত বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে গ্রাম ছাড়া করেছে ওই হতদরিদ্র পরিবারের অনেক সদস্যদের। এ ঘটনার প্রতিকার চেয়ে ওই পরিবারের সদস্যরা গণস্বাক্ষর করে শিক্ষা সচিব বরাবরে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জে.এল ৩২ নং দধিভাঙ্গা মৌজার এস.এ ১৩৬ নং খতিয়ানে ১৪৮, ১৫১নং দাগে ৩.১০ একর জমির মালিক আছরদ্দিন গং। বিএনপির সাবেকবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতা ॥ আহত ১৪

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় ১৪ জন আহত হয়েছে। বিজয়ী ও পরাজিত দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের হামলা এবং সংঘর্ষের ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নরে কলারণ ৯ নম্বর ওয়ার্ডের তালুকদার হাটে এ ঘটনা ঘটে। গত সোমবার ইউপি নির্বাচনে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে শাহাদাৎ হোসেন হিরু তালুকদার বিজয়ী হয়। নির্বাচনের পরের দিন মঙ্গলবার  কলারণ তালুকদার হাটে ওই ওয়ার্ডের পরাজিত প্রার্থী সাবেক ইউপি সদস্য শাহজাহান হাওলাদার ও তার সমর্থকরা গেলে দুই পক্ষের মধ্যে কথার কাটাকাটিতে একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। পরাজিত প্রার্থী শাহজাহান হাওলাদারেরবিস্তারিত পড়ুন


ফরচুন বরিশালের টানা ৫ম জয়ে পিরোজপুরে আনন্দ মিছিল

বিপিএল এ ফরচুন বরিশালের টানা ৫ম জয়ে পিরোজপুরে আনন্দ মিছিল করেছে খেলোয়ার ও ক্রিকেট প্রেমীরা। বুধবার বেলা ১১টায় শহরের টাউনক্লাব রোড থেকে ক্রিকেট একাডেমীর আয়োজনে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আজমল হুদা নিঝুমের নেতৃত্বে একটি বিজয় মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পোষ্ট অফিস রোডে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, লাবিব, নয়ন, মাহি, অলি, মিশান, জয়, হৃদয়, উদয়, অমি, দ্বিপ, সাবিদ সানিসহ বিভিন্ন বয়সের ক্রিকেট প্রেমী ও জনতা। উল্লেখ্য, সর্বশেষ সিলেট সানরাইজাসকে ১২ রানে হারিয়ে টানা ৫ম বারের মত ফরচুন বরিশাল বিজয়ী হয়ে পয়েন্ট তালিকায় শির্ষে রয়েছে।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial