প্রধান সূচি

পিরোজপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

পিরোজপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তরের আয়োজনে ইন্দুরকানী উপজেলার সদর ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের সিকদার বাড়ির আঙ্গিনায় গৃহিনীদের নিয়ে এ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ করিম ইমন। প্রধান বক্তা ছিলেন জেলা তথ্য অফিস উপপরিচালক মো. শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন মহিলা ইউপি সদস্য ইসমত জাহান মুক্তা, সিকদার মোবারক আলী সৃতি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল আমিন সিকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী তথ্য অফিসার মো. গোলাম মোস্তফা শেখ।
সমাবেশে বক্তারা বলেন, মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গেড়ে তোলার লক্ষে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। ভিশন-২০৪১ মোতাবেক উন্নিত রাষ্ট্র ও জাতি গঠনে দেশের অগ্রগতি অর্জন ও লক্ষসমূহের সম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial