প্রধান সূচি

বঙ্গোপসাগরে দুলবার চরের ট্রলার ডুবির ঘটনায় ২ জেলের লাশ উদ্ধার ॥ এখনও নিঁখোজ ১২ জেলে

আকস্মিক ঝড়ে পূর্ব সুন্দরবনের দুবলার চর সংলগ্ন বঙ্গোপসাগরে ১৮টি ট্রলার ডুবির ঘটনায় শনিবার সন্ধ্যা পর্যন্ত ২ জেলের লাশ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ১২ জেলে। উদ্ধার হয়েছে ১২টি ফিসিং ট্রলার।

বন বিভাগের দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় জানান, শুক্রবার রাত ১০টার দিকে আকস্মিক ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় ১৮টি মাছ ধরার ট্রলার ডুবে যায়। সে সকল ট্রলারে থাকা অধিকাংশ জেলেরাই সাঁতরিয়ে ও অন্য ট্রলারের সহায়তায় রাতেই জীবিত উদ্ধার হন। তারপরও বেশ কয়েকজন জেলে নিঁখোজ হন। শনিবার সকালে বনবিভাগ, দুবলা ফিসারম্যান গ্রুপ, কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে দুবলার চর থেকে ৪৫ কিলোমিটার দূরে গভীর সাগর থেকে দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে।

তারা হলেন- এফবি মা-বাবার দোয়া ট্রলারের মামুন (৪০) ও এফবি জামিলা ট্রলারের ইসমাইল (৩০)। মামুনের বাড়ী বাগেরহাটের চিতলমারী উপজেলার কালীগঞ্জ ও ইসমাইলের বাড়ী পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার জানখালী গ্রামে।

তবে এখনও নিঁখোজ রয়েছেন ১২ জেলে। ডুবে যাওয়া ১৮টি ট্রলারের মধ্যে ১২টি ট্রলার উদ্ধার করা সম্ভব হয়েছে।

এছাড়া শনিবার দিনভর যৌথবাহিনীর অভিযানে ৭৭ জেলেকে বিভিন্ন জায়গা থেকে জীবিত উদ্ধার করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial