প্রধান সূচি

Saturday, February 5th, 2022

 

বঙ্গোপসাগরে দুলবার চরের ট্রলার ডুবির ঘটনায় ২ জেলের লাশ উদ্ধার ॥ এখনও নিঁখোজ ১২ জেলে

আকস্মিক ঝড়ে পূর্ব সুন্দরবনের দুবলার চর সংলগ্ন বঙ্গোপসাগরে ১৮টি ট্রলার ডুবির ঘটনায় শনিবার সন্ধ্যা পর্যন্ত ২ জেলের লাশ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ১২ জেলে। উদ্ধার হয়েছে ১২টি ফিসিং ট্রলার। বন বিভাগের দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় জানান, শুক্রবার রাত ১০টার দিকে আকস্মিক ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় ১৮টি মাছ ধরার ট্রলার ডুবে যায়। সে সকল ট্রলারে থাকা অধিকাংশ জেলেরাই সাঁতরিয়ে ও অন্য ট্রলারের সহায়তায় রাতেই জীবিত উদ্ধার হন। তারপরও বেশ কয়েকজন জেলে নিঁখোজ হন। শনিবার সকালে বনবিভাগ, দুবলা ফিসারম্যান গ্রুপ, কোস্ট গার্ড ওবিস্তারিত পড়ুন


প্রাকৃতিক পরিবেশ অক্ষুন্ন রেখে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, প্রাকৃতিক পরিবেশ অক্ষুন্ন রেখে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করতে হবে। শনিবার সিলেটের টিলাগড়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজি (আইএলএসটি), সিলেট এর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক মতবিনিময় কালে মন্ত্রী এ কথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম ফেরদৌস আলম, যুগ্নসচিব ও মন্ত্রীর একান্ত সচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. অমলেন্দুবিস্তারিত পড়ুন


বাগেরহাটে কৃষিপণ্যের প্রথম হিমাগার চালু

স্থানীয়ভাবে উৎপাদিত সবজি ও মাছসহ পচনশীল পণ্য সংরক্ষণের জন্য বাগেরহাট জেলায় এই প্রথম হিমাগার (কোল্ডস্টোরেজ) চালু করা হয়েছে। শনিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার মাঝিডাঙ্গা এলাকায় বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বি.ই কোল্ড স্টোরেজ এ্যান্ড এ্যাগ্রো প্রোসেসিং লিমিটেড নামের এই হিমাগার উদ্বোধন করা হয়। বি.ই কোল্ড স্টোরেজ এ্যান্ড এ্যাগ্রো প্রোসেসিং লিমিটেডের স্বত্তাধিকারী লিয়াকত হোসেন লিটনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট ভুইয়া হেমায়েত উদ্দিন, মোংলা বন্দর ক্লিয়ারিং এ্যান্ড ফরওয়ার্ডিং (সিএ্যান্ড এফ) এ্যাসোসিয়েশনের সভাপতিবিস্তারিত পড়ুন


পিরোজপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

‘সুবর্ণজয়ন্তীর অঙ্গিকার, ডিজিটাল গ্রন্থাগার’ এই স্লোগানে পিরোজপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় জেলা প্রশাসন ও জেলা সরকারী গণগ্রন্থাগারের আয়োজনে এ আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীন। জেলা সরকারী গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান নাজমুন্নাহারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক এম এ জামান এ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারী গ্রন্থগার কমিটির জেলা শাখার সভাপতি মো. গোলাম মাওলা নকীব। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝেবিস্তারিত পড়ুন


শিক্ষার্থীদের মাঝে ভাষার ইতিহাসের বই বিতরণ

মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে বাঙালীর আত্মত্যাগের ইতিহাস নুতন প্রজন্মের কাছে পৌঁছে দিতে কাজ করছেন পিরোজপুরের কাউখালীর ষাটোর্ধ আব্দুল লতিফ খসরু। আর তিনি এ কাজ শুরু করেছেন একেবারে সপ্রোণোদিত হয়েই। ভাষার মাস এলেই তিনি এ ধরণের উদ্দ্যোগ নিয়ে থাকেন। প্রতিবছরের মতো ভাষার মাস উপলক্ষ্যে আব্দুস ছোবাহান স্মৃতি পাঠাগারের উদ্যোগে শনিবার কাউখালী সরকারি মহাবিদ্যালয় শহিদ মিনারের পাদদেশে শিক্ষার্থীদের হাতে ভাষা আন্দোলনের ইতিহাস ও ভাষা শহিদদের জীবনকথা নামক দুই খানা বই তুলে দেন ভাষার ইতিহাস সংরক্ষণকারী ও শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু। এ সময়  একাদশ ও দ্বাদশ শ্রেণিসহ বিভিন্ন শেণির কমপক্ষে ২০জন শিক্ষার্থী উপস্থিতবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial