প্রধান সূচি

ভান্ডারিয়ায় বড় ভাইয়ের মামলায় ছোট ভাই ও পরিবার অতিষ্ঠ

পিরোজপুরের ভান্ডারিয়ায় বড় ভাইয়ের দেওয়া মামলায় ছোট ভাইসহ তার পরিবার হয়রানি শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার উত্তর শিয়ালকাঠী গ্রামের মৃত মকবুল আলী খলিফার ছেলে ভান্ডারিয়া বন্দরের ক্ষুদ্র ব্যবসায়ী মো. বদরুল খলিফা ও তার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা মো. নুরুল ইসলাম খলিফা সাথে পারিবারিক জমিজমা নিয়ে বিরোধের উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে।
ভুক্তভোগী মো. বদরুল খলিফা অভিযোগে বলেন, গত ১ ও ৮ জানুয়ারী তুচ্ছ ঘটনা তৈরি করে তাল থেকে তিল বানিয়ে আমার নামে পরপর দুইটি মিথ্যা মামলা দায়ের করে আমাকে ও আমার ছেলে এসাহাক খলিফা, ভগ্নিপতি তানজের আলী খলিফা, স্ত্রী ফিরোজা বেগম, মেয়ে তানজিলা বেগম, রাহেলা বেগম, প্রতিবেশী স্বজন সোবহান হাওলাদার, বাদল খলিফা, সালেহা ও মর্জিনা বেগমকে আইনি ফাঁদে ফেলে নানানভাবে হয়রানি করে আসছে। এতে আমরা পারিবারিকভাবে ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছি।
সম্প্রতি এসব ঘটনা নিয়ে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান খান এনায়েত করিমের মাধ্যমে বিরোধ মিমাংসায় একটি শালিশ বৈঠকের জন্য উভয় পক্ষের সিদ্ধান্ত কল্পে স্বাক্ষর হলেও উক্ত বড় ভাই মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম শালিশ বৈঠকে উপস্থিত না হয়ে উল্টো একের পর এক মামলা দিয়ে যাচ্ছে এবং বলে তোদের সাথে কোন মিমাংসা করবো না। গোটা পরিবারকে হাজতে পাঠিয়ে দিয়ে আমি শান্ত হবো।
বদরুল খলিফা আরো বলেন, বাবার বসতঘর বড় ভাই আগেই দখলে নিয়েছে। এখন আমাদের জমি বুঝিয়ে না দিয়ে বসতভিটার মূল্যবান জমির অংশে আরো একটি ঘর তুলছে। বদরুল খলিফার ভগ্নিপতি তানজের আলী খলিফা বলেন, আমি একজন হতদরিদ্র লোক। ভান্ডারিয়া পৌর শহরে তোতা মল্লিকের চালের কলে কাজ করে কোনমতে সংসার চালাই। কিন্তু আমার নামে দুটি হয়রানিমূলক মামলা দিয়ে আমাকে সমস্যায় ফেলা হয়েছে। এখন পরিবার নিয়ে এক প্রকার মানেবতর জীবন যাপন করছি।
এ বিষয়ে জানতে চাইলে মো. নুরুল ইসলাম খলিফা জানান, বদরুল আমার নামে ইতিপূর্বে মামলা দায়ের করেছে। পরে আমি মামলা দিয়েছি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial