প্রধান সূচি

মঠবাড়িয়ায় কিশোর গ্যাংয়ের হামলায় ব্যবসায়ী আহত ॥ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইমরান হাওলাদার (২২) নামের এক ব্যবসায়ীর উপর কিশোর গ্যাংয়ের হামলা ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। উপজেলার মিরুখালী বাজারে  সোমবার রাতে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী ইমরান জানান, মিরুখালী ইউনিয়নের ওয়াহেদাবাদ গ্রামের খলিলুর রহমান হাওলাদারের ছেলে ইমরান হাওলাদার দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। সোমাবার রাত সাড়ে ১০টার দিকে তিনি শ্রমিকদের বেতন দেবার জন্য স্থানীয় ঠিকাদার আহমেদ আলিমের কাছ থেকে দুই লাখ টাকা নিয়ে নিজ বাসায় রওনা হন। পথিমধ্যে মিরুখালী বাজারের স্বঘোষিত ‘০০৭’ নামের কিশোর গ্যাংয়ের লিডার রাকিবের নেতৃত্বে তারিকুল, নাফিন, হাফিজুর, মিজানসহ একদল কিশোর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে তার সাথে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নেয়। তাকে রাস্তায় পরে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করেন।

মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial