Tuesday, January 25th, 2022
পিরোজপুর থেকে খাদ্যশষ্য পাচার
৩২ মেট্রিক টন সরকারি গম আটক ॥ ছেড়ে দেওয়া নিয়ে রহস্য
পিরোজপুর থেকে অন্যত্র কালোবাজারে পাচার হয়ে যাচ্ছে চাল, গমসহ খাদ্যশষ্য। শক্তিশালী সিন্ডিকেট তৈরী করে একটি চক্র বিভিন্ন সময়ে কালোবাজারে পাচার করছে এসব সরকারী খাদ্যশষ্য। আর এর সাথে কিছু সরকারী কর্মকর্তা ও প্রতিষ্ঠান জড়িত রয়েছে বলে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে কালোবাজারে বিক্রির জন্য পাচারকালে গত রবিবার রাতে ৩২ মেট্রিক টন সরকারি গম আটক করে পিরোজপুরের একটি গোয়েন্দা সংস্থা। পিরোজপুর পৌরসভার মুক্তারকাঠী বাইপাস সড়ক এলাকা থেকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে গমগুলো আটক করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে প্রাথমিকভাবে আটক দুটি ট্রাকে বোঝাইকৃত সরকারী গম জব্দ করে পিরোজপুর পুলিশবিস্তারিত পড়ুন
বাগেরহাট সুন্দরবন মুক্ত স্কাউট দলের শীতবস্ত্র বিতরণ
বাগেরহাটে সুন্দরবন মুক্ত স্কাউট দলের ব্যবস্থাপনায় ও বাগেরহাটের কৃতি সন্তান মেরিল্যান্ড, যুক্তরাষ্ট্র প্রবাসি ক্যানসার চিকিৎসক, ক্যান্সার বিজ্ঞানি ডা. হামিম ইবনে কাওসার এবং তার সুহৃদ বন্ধুদের আর্থিক অনুদানে শীতার্থদের মাঝে কম্বোল ও সোয়েটার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে আদর্শ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ শিতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মুহম্মদ আজিজুর রহমান। বাগেরহাটে সুন্দরবন মুক্ত স্কাউট দলের সভাপতি অধ্যপক হায়দার আলী বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শাকির হোসেনের সঞ্চলনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী, সুন্দরবন মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা সভাপতিবিস্তারিত পড়ুন
উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি প্রাণিজাত পণ্যের বহুমুখীকরণে গুরুত্ব দিচ্ছে সরকার : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, প্রাণিসম্পদ খাতে উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি প্রাণিজাত পণ্যের বহুমুখীকরণে সরকার গুরুত্ব দিচ্ছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের এগ্রো বিজনেস প্ল্যানিং, টেকনোলজিস অ্যান্ড মার্কেটিং অ্যাডভাইস অ্যান্ড ইমপ্লিমেনটেশন সাপোর্ট বিষয়ক ইনসেপশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা জানান। জার্মানীভিত্তক পরামর্শক প্রতিষ্ঠান এএফসি এগ্রিকালচার অ্যান্ড ফিন্যান্স কনসালটেন্টস এবং তাদের বাংলাদেশ প্রতিনিধি সার্ভিসেস অ্যান্ড সলিউশনস ইন্টারন্যাশনাল লিমিটেড প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে পরামর্শক হিসেবে নিযুক্ত রয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তর ও উল্লিখিত পরামর্শক প্রতিষ্ঠান যৌথভাবে এ কর্মশালাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে করোনা পরিস্থিতির অবনতি ॥ সিভিল সার্জন করোনা আক্রান্ত
পিরোজপুরে কয়েক দিন ধরে করোনা পরিস্থিতি অবনতি হয়েছে। জেলায় গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৫ জনের। শনাক্ত হয়েছে ৪৩ জন। জেলা সদর হাসপাতালে করোনা পজিটিভ রোগী ভর্তি রয়েছেন ৩ জন। মঙ্গলবার দুপুর পর্যন্ত পিরোজপুর জেলা হাসপাতালে ১৯ জনের করোনা পরীক্ষায় ১৪ জনের করোনা পজেটিভ হয়েছে। মঙ্গলবার করোনা পরীক্ষায় পিরোজপুর সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি’র পজেটিভ রিপোর্ট এসেছে। এছাড়া পিরোজপুরে এনএনআই কর্মকর্তা, ইউএনও, শিক্ষকসহ বেশ কয়েকজন সরকারী কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন। পিরোজপুর জেলা হাসপাতালে করোনা রোগীর জন্য বেড রয়েছে ১০টি। প্রয়োজনে বেড আরো বাড়ানো হবে বলে জানিয়েছেন হাসপাতালবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হওয়া দুই মাদক ব্যবসায়ী রাসেল (২৩) ও মাহাবুব (২৫)কে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। রাসেল উপজেলার খায়ের ঘটিচোরা গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে ও মাহাবুব আ. লতীব হাওলাদারের ছেলে। মঠবাড়িয়া থানার এস আই রায়হান আহম্মেদ সোহেল জানান, উপজেলার চালিতা বুনিয়া এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে ওই এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় মাহেন্দ্র শীলের বাড়ির সামনের রাস্তা থেকে রাসেল ও মাহাবুব নামে দুই মাদক কারবারিকে আটক করি। এসময় তাদের দেহ তল্লাসী করে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মঠবাড়িয়া থানারবিস্তারিত পড়ুন
শরণখোলায় ডা. ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিনের বিরেদ্ধে রোগী না দেখা, ডাক্তার ও স্টাফদের সঙ্গে দুর্ব্যবহার, করোনার নমুনা পরীক্ষায় টাকা গ্রহনসহ বিভিন্ন অভিযোগের তদন্ত অনুষ্ঠিত হয়েছে। শরণখোলা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাহিমা আক্তার হাসির সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরে একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে এ তদন্ত অনুষ্ঠিত হয়। মঙ্গলবার শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ এবং ডেপুটি সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান তদন্ত করেন। তদন্ত কর্মকর্তাদের কাছে মহিলা ভাইস চেয়ারম্যান রাহিমা আক্তার হাসি ও উপজেলার খোন্তাকাটা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেন খানবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় কিশোর গ্যাংয়ের হামলায় ব্যবসায়ী আহত ॥ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ
পিরোজপুরের মঠবাড়িয়ায় ইমরান হাওলাদার (২২) নামের এক ব্যবসায়ীর উপর কিশোর গ্যাংয়ের হামলা ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। উপজেলার মিরুখালী বাজারে সোমবার রাতে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী ইমরান জানান, মিরুখালী ইউনিয়নের ওয়াহেদাবাদ গ্রামের খলিলুর রহমান হাওলাদারের ছেলে ইমরান হাওলাদার দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। সোমাবার রাত সাড়ে ১০টার দিকে তিনি শ্রমিকদের বেতন দেবার জন্য স্থানীয় ঠিকাদার আহমেদ আলিমের কাছ থেকে দুই লাখ টাকা নিয়ে নিজ বাসায় রওনা হন। পথিমধ্যে মিরুখালী বাজারের স্বঘোষিত ‘০০৭’ নামের কিশোর গ্যাংয়ের লিডার রাকিবের নেতৃত্বে তারিকুল, নাফিন, হাফিজুর, মিজানসহ একদল কিশোর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েবিস্তারিত পড়ুন
