প্রধান সূচি

বাগেরহাট সুন্দরবন মুক্ত স্কাউট দলের শীতবস্ত্র বিতরণ

বাগেরহাটে সুন্দরবন মুক্ত স্কাউট দলের ব্যবস্থাপনায় ও বাগেরহাটের কৃতি সন্তান মেরিল্যান্ড, যুক্তরাষ্ট্র প্রবাসি ক্যানসার চিকিৎসক, ক্যান্সার বিজ্ঞানি ডা. হামিম ইবনে কাওসার এবং তার সুহৃদ বন্ধুদের আর্থিক অনুদানে শীতার্থদের মাঝে কম্বোল ও সোয়েটার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে আদর্শ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ শিতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মুহম্মদ আজিজুর রহমান।

বাগেরহাটে সুন্দরবন মুক্ত স্কাউট দলের সভাপতি অধ্যপক হায়দার আলী বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শাকির হোসেনের সঞ্চলনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী, সুন্দরবন মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক শেখ বুলবুল কবির, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, ডা. মঈন আহম্মেদ, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক শেখ আজমল হোসেন প্রমুখ।

এ সময় বাগেরহাটের তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল ও জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের দু:স্থ ও অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে তিন শতাধিক সোয়েটার বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial