প্রধান সূচি

মঠবাড়িয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হওয়া দুই মাদক ব্যবসায়ী রাসেল (২৩) ও মাহাবুব (২৫)কে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। রাসেল উপজেলার খায়ের ঘটিচোরা গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে ও মাহাবুব আ. লতীব হাওলাদারের ছেলে।

মঠবাড়িয়া থানার এস আই রায়হান আহম্মেদ সোহেল জানান, উপজেলার চালিতা বুনিয়া এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে ওই এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় মাহেন্দ্র শীলের বাড়ির সামনের রাস্তা থেকে রাসেল ও মাহাবুব নামে দুই মাদক কারবারিকে আটক করি। এসময় তাদের দেহ তল্লাসী করে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে রাসেল ও মাহাবুব নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গত ২১ জানুয়ারী বিকেলে উপজেলার বেতমোর ভাংঙ্গা পোল এলাকার মোস্তফার চায়ের দোকানের সামনের রাস্তার ওপর থেকে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাজুকে আটক করা হয়। মাদকসহ সকল অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial