প্রধান সূচি

ভান্ডারিয়ায় প্রেমিক প্রেমিকা উধাও!

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ১নং ভিটাবাড়ীয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠী গ্রামের ব্যবসায়ী লোকমান ফরাজীর মেয়ে জান্নাতী আক্তার (১৫)কে গত রবিবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জান্নাতী আক্তার উপজেলার সুন্দরবন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানায়, উপজেলার উত্তর শিয়ালকাঠী গ্রামের ব্যবসায়ী লোকমান ফরাজীর মেয়ে জান্নাতী আক্তার (১৫)কে একই গ্রামের ফারুক হাওলাদারের কলেজ পড়ুয়া ছেলে মো. ইব্রাহীম হাওলাদার (২৫) পার্শ্ববর্তী রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের মামাবাড়ী এলাকা থেকে ফুসলিয়ে নিয়ে অজানার পথে পারি জমিয়েছে। তারা দু’জন প্রেমিক প্রেমিকা। গত ৪ দিন ধরে তারা নিখোঁজ রয়েছে।
এ খবর জানাজানি হলে স্থানীয় সাংবাদিকরা ওই প্রেমিক প্রেমিকার বাড়ীতে গেলে উভয় পরিবারের সদস্যরা জানান, তারা এখন কোথায় আছে আমরা জানিনা। তবে মেয়ের চাচা সুলতান ফরাজী জানান, ভাতিজীকে ৩ দিনের মধ্যে ফিরিয়ে দিবে বলে ছেলের পরিবার জানালেও এখনোও কোন সংবাদ পাইনি। আর একদিন অপেক্ষা করবো, তারপর আইনের আশ্রয় নিবো।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial