প্রধান সূচি

বাগান থেকে গলায় ফাঁস লাগানো যুবকের মরদেহ উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জে বাগান থেকে মো. হাবিবুল্লাহ হাওলাদার (১৮) নামের এক যুবকের গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার মধ্য বিশারীঘাটা গ্রামের নিজ বাড়ির বাগান থেকে এই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোজ ছিল হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ হাওলাদার বিশারীঘাটা গ্রামের আওয়াল হাওলাদারের ছেলে।

নিহতের পিতা আউয়াল হাওলাদার বলেন, সারা রাত খুঁজে হাবিবুল্লাহর কোন সন্ধান পাইনি। সকালে বাগানের মধ্যে দেখি মাটির দিকে মুখ করে পড়ে আছে। একটি চাদর দিয়ে গলায় ফাঁস দেওয়া। আমার মনে হয় রাতে কেউ তাকে হত্যা করে বাগানে ফেলে গেছে। আমি এই হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও সঠিক বিচার চাই।

মোড়েলগঞ্জ থানার ওসি (তদন্ত) তুহিন মন্ডল বলেন, হাবিবুল্লাহর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial