প্রধান সূচি

ভান্ডারিয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা

পিরোজপুরের ভান্ডারিয়ায় মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার রাতে উপজেলা মিলনায়তনে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

হাওলাদার বাড়ি হাজী ফারুক নূরানী হিফযুল কুরআন ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি এহসাম হাওলাদারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস  চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপু।

প্রতিযোগিতায় বিচারক হিসাবে দায়িত্ব পালন করে জাতীয় পুরস্কারপ্রাপ্ত কারী হাফেজ আবু মুসা, হাফেজ ক্বারী মুবিনুল ইসলাম, হাফেজ ক্বারী আহম্মেদ বিন সফিউল্লহ, হাফেজ ক্বারী আব্দুর রহমান।

ক, খ ও গ প্রত্যেক গ্রুপে প্রথম স্থান অধিকারীকে ৫০ হাজার, ২য় স্থান অধিকারী ৩০ হাজার,  ৩য় স্থান ২০ হাজার, ৪র্থ স্থান অধিকারী ১৫ হাজার, ৫ম স্থান অধিকারী ১০ হাজারসহ মোট ৩০ জনকে পুরস্কার প্রদান করা হয়। এ প্রতিযোগিতায় ১শ’ জন প্রতিযোগি অংশ গ্রহন করে।

উল্লেখ্য গত ১৫ জানুয়ারী প্রথমবারের মত ভান্ডারিয়া উপজেলা ৩ দিনব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২২ এর উদ্বোধন করে উপজেলা চেয়ারম্যা মো. মিরাজুল ইসলাম।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial