প্রধান সূচি

Tuesday, January 18th, 2022

 

আইন অঙ্গনে পেশাগত মূল্যবোধ যেন নষ্ট না হয়ে যায় : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

আইন অঙ্গনে পেশাগত মূল্যবোধ যেন নষ্ট না হয়ে যায়, সে বিষয়ে সচেতন থাকার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। ‌‌মঙ্গলবার বিকেলে রাজধানীর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে জ্যেষ্ঠ আইনজীবী পরিমল চন্দ্র গুহ-এর প্রয়াণে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান। বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ এ শোকসভা আয়োজন করে। বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদের সহসভাপতি বিভাস চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে শোকসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মো. রুহুল কুদ্দুসবিস্তারিত পড়ুন


অবশেষে সেতু হচ্ছে মোংলা নদীতে

দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা। এই সমুদ্র বন্দরকে ঘিরে একপাড়ে গড়ে উঠেছে স্থানীয়দের বহুমুখী ব্যবসা। অন্য পাড়ে দেশি বিদেশিদের আমদানি রপ্তানি বাণিজ্য। এর মাঝেখানে বুক চিরে বয়ে গেছে ব্যস্ততম মোংলা নদী। তবে সকল বান্যিজের ক্ষেত্রে এই নদী বাঁধা মনে করেন ব্যবসায়ীরা। কারণ নদীর ওপর একটি সেতু খুবই জরুরী। দেশ স্বধীনের পর থেকেই স্থানীয়দের এই দাবি দীর্ঘদিনের। কিন্তু সেই দাবি আজও পূরণ হয়নি। যে কারণে অর্থনৈতিক বানিজ্যসহ সেতুর অভাবে লক্ষ লক্ষ মানুষ চরম দূর্ভোগ পোহাচ্ছেন। তবে আশার কথা অবশেষে সেতু হচ্ছে। সেতু নির্মানের লক্ষ্যে মোংলা নদীর ওপর জরিপ চালাচ্ছে একদল সার্ভেয়ারবিস্তারিত পড়ুন


১৭টি কাজের বিপরীতে ২২৪৭টি দরপত্র জমা

মঠবাড়িয়ায় ১৪ কোটি টাকার উন্নয়ন কাজে ঠিকাদার নির্ধারনে লটারী

ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের দূর্যোগ ব্যবস্থাপনার আওতায় পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৩ কোটি ৬৮ লাখ ৪৯ হাজার টাকার ১৭টি উন্নয়ন কাজের ঠিকাদার নির্ধারনে লটারী হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা শহীদ মাখন লাল দাস মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি ভৌমিকের উপস্থিতিতে এ উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ মো. জসীম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, সমবায় কর্মকর্তা এমাদুল হক, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী শাহিন খান, সাংবাদিক আবদুস সালাম আজাদী, জুলফিকার আমীন সোহেল প্রমুখ। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার জানান, দূর্যোগ ব্যবস্থাপনার আওতায় গ্রামীন রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্যের সেতুবিস্তারিত পড়ুন


অতুলনীয় হযরত মুহাম্মদ (সা.) বইয়ের পিরোজপুরে মোড়ক উন্মোচন

পিরোজপুরে ‘অতুলনীয় হযরত মুহাম্মদ (সা.)’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ বইটির মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এডভোকেট রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, সাবেক আহবায়ক গৌতম রায় চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, আরিফ মোস্তফা, সাবেক সহ-সভাপতি খালিদ আবু, লেখক শামীমা শাহীন, চন্দ্রদীপ প্রকাশনার ব্যবস্থাপনা পরিচালক কে. এম. মোস্তাফিজুর রহমান বিপ্লব। এসময় প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট-ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।


ভান্ডারিয়ায় বাংলাদেশে ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছর পূর্তি উদযাপন

শিশুদের কল্যাণে নিবেদিত আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছর পূর্তি উপলক্ষে ভান্ডারিয়ায় বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ভান্ডারিয়া এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় জাতীয় সংগীত পরিবেশন, ৫০ বছরের থিম সং ও বিশেষ স্মরণিকা প্রকাশ, তথ্যচিত্র প্রদর্শন,  সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটা হয়। আনুষ্ঠানে ভান্ডারিয়া এরিয়া ম্যানেজার মিল্টন সিং এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, ওয়ার্ল্ডবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা

পিরোজপুরের ভান্ডারিয়ায় মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার রাতে উপজেলা মিলনায়তনে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। হাওলাদার বাড়ি হাজী ফারুক নূরানী হিফযুল কুরআন ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি এহসাম হাওলাদারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস  চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপু। প্রতিযোগিতায় বিচারক হিসাবে দায়িত্ব পালন করে জাতীয় পুরস্কারপ্রাপ্ত কারী হাফেজ আবু মুসা, হাফেজ ক্বারী মুবিনুল ইসলাম, হাফেজ ক্বারী আহম্মেদ বিন সফিউল্লহ, হাফেজ ক্বারী আব্দুরবিস্তারিত পড়ুন


কাউখালীতে ইটভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা

পিরোজপুরের কাউখালীতে ড্রাম চিমনি ব্যবহার করার অপরাধে একটি ইটভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে কাউখালীর ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। পরিবেশ অধিদফতরের সহায়তায় পরিচালিত এই অভিযানে নেতৃত্বে দেন পরিবেশ অধিদফতর, সদর দপ্তর, ঢাকার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নওরীন হক। ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯)’ অনুযায়ী সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ড্রাম চিমনিযুক্ত সনাতন পদ্ধতির কাউখালীর জোলাগাতী গ্রামে মেসার্স খান ব্রিকসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ইটভাটার মালিককে দুই লাখ টাকা টাকা জরিমানা এবং ড্রাম চিমনি ভেঙ্গে দেয়া হয়েছে। অবৈধ ইটভাটারবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial