প্রধান সূচি

১৭টি কাজের বিপরীতে ২২৪৭টি দরপত্র জমা

মঠবাড়িয়ায় ১৪ কোটি টাকার উন্নয়ন কাজে ঠিকাদার নির্ধারনে লটারী

ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের দূর্যোগ ব্যবস্থাপনার আওতায় পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৩ কোটি ৬৮ লাখ ৪৯ হাজার টাকার ১৭টি উন্নয়ন কাজের ঠিকাদার নির্ধারনে লটারী হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা শহীদ মাখন লাল দাস মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি ভৌমিকের উপস্থিতিতে এ উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ মো. জসীম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, সমবায় কর্মকর্তা এমাদুল হক, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী শাহিন খান, সাংবাদিক আবদুস সালাম আজাদী, জুলফিকার আমীন সোহেল প্রমুখ।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার জানান, দূর্যোগ ব্যবস্থাপনার আওতায় গ্রামীন রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মান ও ২০২১-২২ অর্থ বছরে বার্ষিক উন্নয়নের অংশ হিসেব মঠবাড়িয়া উপজেলায় ১৬টি গার্ডার ব্রিজ ও দেড় কিলোমিটার সড়ক নির্মানের জন্য গত ১৪ ডিসেম্বর টেন্ডার আহ্ববান করা হয়। গত ৬ জানুয়ারী ম্যানুয়াল পদ্ধতিতে টেন্ডার জমাদানের শেষ দিন পর্যন্ত ১৬টি গার্ডার ব্রিজের বিপরীতে ২ হাজার ১৫১টি এবং দেড় কিলোমিটার সড়কের বিপরীতে ৯৬টি দরপত্র জমা হয়। উন্নয়ন কাজের শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে সকলের উপস্থিতিতে লটারীর মাধ্যমে ঠিকাদার নির্ধারন করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial