প্রধান সূচি

কাউখালীতে ইটভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা

পিরোজপুরের কাউখালীতে ড্রাম চিমনি ব্যবহার করার অপরাধে একটি ইটভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে কাউখালীর ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

পরিবেশ অধিদফতরের সহায়তায় পরিচালিত এই অভিযানে নেতৃত্বে দেন পরিবেশ অধিদফতর, সদর দপ্তর, ঢাকার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নওরীন হক।

‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯)’ অনুযায়ী সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ড্রাম চিমনিযুক্ত সনাতন পদ্ধতির কাউখালীর জোলাগাতী গ্রামে মেসার্স খান ব্রিকসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ইটভাটার মালিককে দুই লাখ টাকা টাকা জরিমানা এবং ড্রাম চিমনি ভেঙ্গে দেয়া হয়েছে।

অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদফতরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবদুল হালিম।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial