পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে এসওডি-১৯ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সরকারি পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে এসওডি-১৯ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জার্মান রেডক্রসের সহযোগিতায় Strengthening BDRCS DRM strectures and capacities (SDSC) প্রকল্পের আওতায় পিরোজপুর জেলা ইউনিটের উদ্যোগে গতকাল বুধবার পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক অডিটরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) ফারজানা আক্তার।
রেড ক্রিসেন্ট পিরোজপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এডভোকেট শাহ আলমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন জেলা ইউনিট কমিটির সদস্য এম এ রব্বানী ফিরোজ, ইউনিট লেভেল অফিসার ইকবাল মাসুদ।
কর্মশালায় সরকারী কর্মকর্তা, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণিপেশার ৩৫ জন সদস্য অংশগ্রহণ করেন।
Please follow and like us:
« অসহায় মানুষদের সামাজিক নিরাপত্তা বিধানে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) যুবলীগ নেতাকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন »
